শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

শেরপুরে বাজার মনিটরিং স্বাস্থ্যবিধি অমান্য করায় ৫ জনকে অর্থদন্ড

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

শেরপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ লিয়াকত আলী সেখের নেতৃত্বে এই বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়। এ সময় স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে ৫ জনকে অর্থদন্ড দেয়া হয়েছে।

উপজেলা প্রশাসনসুত্র জানায়,  শনিবার (১২ সেপ্টেম্বর) শেরপুর উপজেলার শেরুয়া বটতলা কাঁচা বাজারে মনিটরিংএর কার্যক্রম করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ লিয়াকত আলী সেখ। এসময় পেঁয়াজের দাম বৃদ্ধির ব্যাপারেও খোঁজ-খবর নেন। জানতে চাইলে বিক্রেতারা বলেন, শেরপুরের বাজারগুলোতে পেঁয়াজ আসে মুলত পাবনা, কুষ্টিয়া থেকে। সেখানেই পেঁয়াজের দাম বেশী হওয়ায় স্থানীয় বাজারে তার প্রভাব পড়েছে। অভিযান পরিচালনার সময় বাজারে আগত ক্রেতা-বিক্রেতাদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে এবং মাস্ক পড়তে উদ্বুদ্ধ করেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জনসচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হয়। এবং সময় অসহায়দের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। অন্যদিকে উপজেলার খন্দকারটলা, ফাসিতলা, সাধুবাড়ী মোড় এলাকায় মাইকিং করে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে উপজেলা প্রশাসন। সরকারের বিধি-নিষেধ লঙ্ঘন করে বাজারে আসা তথা মুখে মাস্ক না পরে বাজারে আসায় এসময় ৫ জনকে মোট ৬শ টাকা অর্থদন্ড করা হয়। এ সময় অসহায়দের মাঝে বিনামূল্যে মাস্কও বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ লিয়াকত আলী সেখ। তিনি বলেন, এ উপজেলায় করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন বেড়েই চলছে। আর তাই, সচেতন না হলে যে কেউ আক্রান্ত হতে পারেন। সচেতনতার ক্ষেত্রে সকলকে ভীড় বা জনসমাগম এড়িয়ে চলতে হবে। আর ঘরের বাইরে বের হতে হলে অবশ্যই মুখে মাস্ক পরতে হবে। মাস্ক না পরা আইনত দন্ডনীয় অপরাধ। জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023