শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়া-নওগাঁ তিন বছরেও শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, জনদুর্ভোগ চরমে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

দরপত্র আহ্বানের তিন বছর পরও শেষ হয়নি বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের উন্নয়ন কাজ। আদমদীঘি উপজেলা অংশের ১০ কিলোমিটারের বিভিন্ন স্থানে অসংখ্য খানাখন্দকের সৃষ্টি হয়েছে। এতে জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এজন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে দায়ী করছে। সওজের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান জানান, ঠিকাদার আবার কাজ শুরু করলেও ভালো ফলাফল দেখাতে না পারলে তাদের চুক্তি বাতিল হবে। এতে তাদের ১২ কোটি টাকা জরিমানা গুণতে হতে পারে।

 

 

সওজ বিভাগ সূত্র জানায়, ২০১৭ সালে একনেকে পাস হওয়া ৪৫ কিলোমিটার বগুড়া-নওগাঁ  আঞ্চলিক সড়ক উন্নয়ন কাজ প্রকল্প অনুমোদন হয়। বরাদ্দ দেওয়া হয় ২০০ কোটি টাকা। তিন বছর আগে দরপত্রের মাধ্যমে কাজের দায়িত্বলাভ করে তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠান। দুটি প্রতিষ্ঠান বগুড়া থেকে দুপচাঁচিয়া পর্যন্ত কাজ শেষ করে। তবে নাভানা কনস্ট্রাকশন নামে ঠিকাদারি প্রতিষ্ঠান আদমদীঘি উপজেলা এলাকার ১০ কিলোমিটার অংশের ৫৮ কোটি টাকার কাজ শেষ করতে পারেনি।

তাদের গত বছরের ৩০ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার কথা ছিল। এতে কার্পেট উঠে উপজেলার মুরইল থেকে সান্তাহার পশ্চিম ঢাকা রোড পর্যন্ত চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়েছে।

 

সূত্রটি আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারায় তাদের চুক্তি বাতিল হতে পারে। এ ব্যাপারে গত ২১ জুলাই সংশ্লিষ্ট দফতরে সুপারিশ করা হয়েছে। এতে ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রায় ১২ কোটি টাকা জরিমানা গুণতে হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, আঞ্চলিক সড়কের আদমদীঘি উপজেলার প্রায় ১০ কিলোমিটার অংশের অধিকাংশ এলাকায় ছোটবড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। এতে পণ্য ও যানবাহন চালক এবং যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এসব গর্তে পড়ে যন্ত্রাংশ ভেঙে যানবাহন বিকল হচ্ছে। মাঝে মাঝে দুর্ঘটনাও ঘটছে।

 

ট্রাক চালক ফরিদ উদ্দিন, বাসচালক মোফাফফর হোসেন, সিএনজি চালক সেলিম শেখ প্রমুখ জানান, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কের আদমদীঘি অংশ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কে সৃষ্ট গর্তে পড়ে যানবাহনের ক্ষতি হচ্ছে। তারা অবিলম্বে সড়কটির সংস্কার কাজ শেষ করতে সরকারের সংশ্লিষ্ট বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

বগুড়া সওজের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান জানান, ঠিকাদারি প্রতিষ্ঠানের কারণে মূলত সড়ক উন্নয়ন কাজের বিলম্ব ঘটছে। এ কারণে ঠিকাদারের সঙ্গে চুক্তি বাতিল ও জরিমানার চিন্তাভাবনা করা হয়েছিল। তাদের বিল আটকে রাখা হয়েছে। কিন্তু ঠিকাদার আবার দ্রুত গতিতে কাজ শুরু করেছে। এভাবে চললে আগামী দুই মাসের মধ্যে সংস্কার কাজ শেষ হবে। এরপরও ঢাকা থেকে কাজের মূল্যয়ন করতে টিম আসবে। তাদের রিপোর্টের ওপর ঠিকাদারের ভবিষ্যৎ নির্ভর করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023