শিরোনাম :

সংসদের নবম অধিবেশন শুরু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

কঠোর স্বাস্থ্যবিধি মেনে একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন রোববার (৬ সেপ্টেম্বর) শুরু হয়েছে। সকাল ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। করোনাকালের এই অধিবেশনের মেয়াদও সংক্ষিপ্ত হবে। এই অধিবেশন বুধবার পর্যন্ত চলবে বলে জানা গেছে।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অধিবেশনে যোগ দিয়েছেন।

অধিবেশনের শুরুতে স্পিকার সবাইকে অধিবেশনে স্বাগত জানিয়ে সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়ন দেন। এ অধিবেশনে যারা সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত হয়েছেন তারা হলেন- আ স ম ফিরোজ, মোতাহার হোসেন, নারায়ণ চন্দ্র চন্দ, কাজী ফিরোজ রশীদ ও সিমিন হোসেন রিমি।

 

সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিমণ্ডলীর সদস্যরা সংসদের বৈঠক পরিচালনা করেন।

 

পরে স্পিকার শোক প্রস্তাব পাঠ করেন।

এর আগে সর্বশেষ ৯ জুলাই চলতি অর্থবছরের বাজেট অষ্টম অধিবেশন শেষ হয়েছিল। ওই অধিবেশনের মেয়াদ ছিল ৯ দিন। সাংবিধানিক বাধ্যবাধকতায় এক অধিবেশনের শেষ ও আরেক অধিবেশনের শুরুর মধ্যে সর্বোচ্চ ৬০ দিনের বেশি বিরতি দেয়ার সুযোগ নেই। সেই হিসাবে ৭ সেপ্টেম্বরের মধ্যে অধিবেশন বসতেই হবে।

 

এর আগে চলতি বছরের মহামারি করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি নিয়েই সপ্তম ও অষ্টম অধিবেশন শেষ হয়েছে।

 

এবারের অধিবেশনেও সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়টি মাথায় রেখেই আয়োজন চলছে।

 

বাজেট অধিবেশনের আগে ১৮ এপ্রিল সপ্তম অধিবেশনের মেয়াদ ছিল মাত্র এক দিন। ওই দিন মাত্র দেড় ঘণ্টায় অধিবেশন শেষ হয়, যা ছিল ইতিহাসের সংক্ষিপ্ততম অধিবেশন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023