শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

দিনাজপুরে দুর্বৃত্তদের হামলায় হাসপাতালে ইউএনও

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর উপর দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। গুরুত্বর অবস্থায় তাদেরকে রংপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

বৃহস্পতিবার সকালে ঘোড়াঘাট ইউএনও ও তার বাবার উপর সন্ত্রাসীর হামলার খবর পাওয়ার সাথে সাথে জেলা প্রশাসক মাহমুদুল আলম ও জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন ঘোড়াঘাট ইউএনও এর বাসভবন পরিদর্শন করতে ঘটনাস্থলে রয়েছেন।

 

জানা গেছে, গেলো রাত ৩ টার দিকে ইউএনও এর সরকারি বাসভবনের ভেন্টিলেটর ভেঙ্গে তার বাসভবনে প্রবেশ করে এ হামলা চালায় দুর্বৃত্তরা। উভয়ের শরীর ও মাথায় হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা।

 

ইউএনওর বাবা ওমর আলী প্রতিদিন সকালে হাঁটাহাঁটি করেন। কিন্তু আজ সকালে তিনি বাড়ি থেকে হাঁটার জন্য বের না হওয়ায় তার সঙ্গীরা খোঁজ নিতে বাড়িতে যায়। পরে বাড়িতে ডাকাডাকি করেও কোন সাড়া না পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ইউএনও ও তার বাবাকে আহতাবস্থায় দেখে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। ঘটনার সময় প্রহরীকে একটি ঘরে বেঁধে রাখা হয়েছিল।

 

এখন পর্যন্ত বাড়ির কোন কিছু খোয়া গেছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। ধারনা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023