শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বিশ্বের শীর্ষ ধনী নারী ম্যাকেঞ্জি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

ডেস্ক রিপোর্ট

এবার বিশ্বের ধনী নারীদের তালিকার শীর্ষে আছেন ঔপন্যাসিক ও সমাজসেবী ম্যাকেঞ্জি স্কট। তিনি আমাজনের বেজোসের সাবেক স্ত্রী। তার সম্পদের মোট মূল্য ৬৬ বিলিয়ন ডলারেরও বেশি। এরই পরিপ্রেক্ষিতে শীর্ষ ধনী নারীর আসন দখল করেছেন ম্যাকেঞ্জি স্কট। এর আগে, গত বছরের এপ্রিলে বিয়ে বিচ্ছেদের ফলে অ্যামাজনের ৩ হাজার ৬০০ কোটি মার্কিন ডলারের শেয়ার পেয়ে বিশ্বের অন্যতম ধনী নারীতে পরিণত হন ম্যাকেঞ্জি। খবর ব্লুমবার্গ এর।

 

জানা গেছে, করোনাভাইরাস মহামারীতে লকডাউনের সময় থেকে অনলাইন বিক্রি ও হোম ডেলিভারি বেড়েছে অবিশ্বাস্যভাবে। ফলে আমাজনের শেয়ারের দামও বেড়েছে বহুগুণ। এতে স্বাভাবিকভাবেই সম্পদ বেড়েছে বেজোস ও ম্যাকেঞ্জির। আমেরিকান অ্যাডভোকেসি গ্রুপ ও টেক্স ফেয়ারনেসের বিশ্লেষণ অনুযায়ী, গত মার্চে করোনা প্রতিরোধে লকডাউন শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে বিলিয়নিয়ারের সম্পদ এক সঙ্গে প্রায় ৮০০ বিলিয়ন ডলার বা ২৫ শতাংশেরও বেশি বেড়েছে।

উল্লেখ্য, বর্তমানে ইকমার্স জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা সিইও জেফ বেজোস এখন বিশ্বের শীর্ষ ধনী। আর শীর্ষ তিনের মধ্যে রয়েছেন বিল গেটস, টেসলার ইলন মাস্ক আর ফেসবুকের মার্ক জাকারবার্গ। সম্প্রতি জাকারবার্গকে হটিয়ে তৃতীয় অবস্থানে চলে এসেছেন ইলন মাস্ক। এভাবে বিশ্বের বিলিয়নেয়ারদের র‌্যাংকিংয়ে কিছুটা রদবদল হয়েছে। আর তাদের সাথে ম্যাকেঞ্জি এখন বিশ্বের শীর্ষ ধনী নারী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023