শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় শ্বশুরকে অপহরণ করে মুক্তিপণ দাবি: জামাইসহ গ্রেফতার ৩

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ায় জামাই কর্তৃক শ্বশুড়কে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপন দাবি। এঘটনায় পুলিশ অপহৃত শ্বশুর গফ্ফার শাহ কে (৬০) উদ্ধার এবং আপন জামাই আবু সাঈদ (৩০)সহ ৩ অপহরণকারিকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার বগুড়া সদরের বুজরুক বাড়িয়া গ্রামে। বগুড়া সদর থানা সূত্রে জানাগেছে, বগুড়া সদরের বুজরুক বাড়িয়া গ্রামের বাসিন্দা গফ্ফার শাহ স্থানীয় বায়তুল রহিম জামে মসজিদের মুয়াজ্জিন।

 

সোমবার রাতে তিনি মসজিদে ঘুমিয়ে ছিলেন। রাত ১০ টার দিকে তার জামাই আবু সাঈদের নেতৃত্বে কয়েকজন অপহরণকারি গফ্ফার শাহকে মসজিদ থেকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে তার ছেলে আলালের কাছে মোবাইল ফোনে ৫ লাখ টাকা মুক্তপন দাবি করা হয়। বিষয়টি সদর থানা পুলিশকে অবহিত করলে পুলিশের পরামর্শে আলাল অপহরণকারীদের সাথে যোগাযোগ করেন। অপহরনকারীরা মুক্তিপনের টাকা নিয়ে বগুড়া সদরের চন্ডিহারা বন্দর এলাকায় যেতে বলেন। মঙ্গলবার গভীর রাতে পুলিশ এবং অপহৃতের ছেলেসহ মুক্তিপনের টাকা নিয়ে চন্ডিহারা বন্দরে যান। আলাল অপহরনকারীদের সাথে টাকা লেনদেনের সময় ওৎ পেতে থাকা পুলিশের দল ৩ অপহরনকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো অপহৃত গফ্ফার শাহের জামাই আবু সাঈদ (৩০), তার সহযোগী জিয়াউর রহমান (৩৮) ও হৃদয় প্রামানিক (২২)। পরে গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী অপহৃত গফ্ফার শাহকে হাত-পা বাধা অবস্থায় উদ্ধার করা হয়। এঘটনায় অপহৃতের ছেলে আলাল বাদী হয়ে গ্রেফতারকৃত ৩ জনসহ ৪ জনের নামে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেছেন। বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, অপহৃত গফ্ফার শাহ’র ছেলে আলাল বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023