শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

তিন কারারক্ষীকে ফাঁকি দিয়ে পালালেন কয়েদি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৯ আগস্ট, ২০২০

স্টাফ  রিপোর্টার, ঢাকা

তিনজন কারারক্ষীকে ফাঁকি দিয়ে রাজধানীর মিটফোর্ড হাসপাতাল থেকে পালিয়েছেন এক কয়েদি। পলাতক ওই কয়েদির নাম মিন্টু মিয়া (২৮)। তিনি টাঙ্গাইলের গোপালপুর থানার মাদক মামলার আসামি।

 

শনিবার (২৯ আগস্ট) ভোর সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রাশেদ তথ্যটি নিশ্চিত করেছেন।

 

কারা সূত্র জানায়, পলাতক মিন্টু মিয়া টাঙ্গাইল জেলা কারাগারে ছিলেন। সেখান থেকে চিকিৎসার জন্য তাকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। শুক্রবার রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়।

 

ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মাহবুবুল ইসলাম বলেন, তিনজন কারারক্ষী সঙ্গে থাকার পরও কয়েদি মিন্টু কীভাবে পালালেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

ইতোমধ্যে পলাতক মিন্টুর বাড়িতে লোক পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

 

কারা কর্তৃপক্ষ আরও জানিয়েছে, তারা মিন্টুর বিরুদ্ধে মামলা করবেন। সেইসঙ্গে কারারক্ষীদের দায়িত্বে অবহেলার বিষয়টিও খতিয়ে দেখবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023