শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

যুক্তরাষ্ট্রে হারিকেন লরার তাণ্ডব, মৃত্যু ৬

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২৮ আগস্ট, ২০২০

ডেস্ক রিপোর্ট

যুক্তরাষ্ট্রে ঘণ্টায় দেড়শ মাইল বেগে আঘাত হানা হারিকেন লরার তাণ্ডবে লুইজিয়ানায় অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। ঝড়টির তাণ্ডবে লুইজিয়ানা ও অন্যান্য অঙ্গরাজ্যের প্রায় নয় লাখ ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

 

বৃহস্পতিবার চার মাত্রার এ ঝড়ের তাণ্ডবে একটি শিল্প এলাকার রাসায়নিকেও আগুন ধরেছে বলে জানিয়েছে বিবিসি।

 

যুক্তরাষ্ট্রের ট্র্যাকিং সাইট পাওয়ার আউটেজের ভাষ্য অনুযায়ী, লরার প্রভাবে লুইজিয়ানার ৬ লাখ বাড়ি এবং টেক্সাসে অন্তত ১ লাখ ৮০ হাজার বাড়ি ঝড়ের কারণে বিদ্যুৎহীন হয়ে পড়েছে। লেক চার্লস শহর এবং এর আশেপাশের এলাকাগুলোও ঝড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

এর আগেই লুইজিয়ানা ও টেক্সাসের উপকূলীয় এলাকা থেকে সরিয়ে নেয়া হয় পাঁচ লাখ বাসিন্দাকে। ঝড়টি এখন দুর্বল হয়ে আরকানসাস’ সীমান্তের দিকে ধেয়ে যাচ্ছে। এর আগে, লরা ক্যারিবিয়ান অঞ্চলে তাণ্ডব চালিয়ে ২৪ জনের প্রাণ কেড়ে নেয়।

 

তবে ঝড়ের শক্তি কমলেও এটি এখনও তুমুল বৃষ্টিপাতের কারণ হতে পারে বলে সতর্ক করেছে সংশ্লিষ্টরা।

 

লুইজিয়ানার গভর্নর জন বেল এডওয়ার্ডস বলেছেন, যে পরিমাণ ধ্বংসাত্মক ও ভয়াবহ ক্ষয়ক্ষতি হবে বলে আশঙ্কা করা হয়েছিল তা না হলেও ক্ষয়ক্ষতি একেবারে কমও হয়নি।

 

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি কয়েকদিনের মধ্যেই ক্ষতিগ্রস্ত অঞ্চলটি পরিদর্শনে যাবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023