শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

মির্জা ফখরুলসহ ৫ নেতার নাশকতা মামলার স্থগিতাদেশ আপিলে বহাল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হওয়া নাশকতা মামলায় জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ পাঁচজনের মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

 

একই সঙ্গে, মামলার অভিযোগ আমলে নেয়ার আদেশ বাতিল প্রশ্নে হাইকোর্টের জারি করা রুল নিষ্পত্তি করতে বলেছেন আদালত। তবে রুল নিষ্পত্তির দিন তারিখ উল্লেখ করেননি আপিল বিভাগ।

 

আদেশের বিষয়টি নিশ্চিত করেন ব্যারিস্টার এহসানুর রহমান।

 

রাষ্ট্রপক্ষের আবেদন শুনানি নিয়ে তা নিষ্পত্তি করে বৃহস্পতিবার (২৭ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় সদস্যের বিচারপতির আপিল বিভাগের ভার্চুয়াল পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।

 

আদালতে মির্জা ফখরুলদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

 

মির্জা ফখরুল ইসলাম ছাড়া বিএনপির অন্যান্য নেতারা হলেন, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, আমানুল্লাহ আমান, স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও ইকবাল হাসান টুকু।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023