শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

ব্রেকিং নিউজ
৩ অক্টোবর পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

করোনার মধ্যে দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি নতুন করে বাড়িয়েছে সরকার। এই সময়ে শিক্ষার্থীদের নিজ নিজ বাড়িতে থাকারও নির্দেশ দেয়া হয়েছে।

 

 

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি ৩ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই সময়ে দেশের সব রকমের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

 

এর আগে এক ঘোষণায় ৩১ আগস্ট পর্যন্ত বন্ধের ঘোষণা দিয়েছিলো শিক্ষা মন্ত্রণালয়।

 

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় আলোচনা করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার এই তারিখ নির্ধারণ করেছে বলে জানানো হয়।

 

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকায় গেলো ১৭ মার্চ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। ২৬ মার্চ থেকে সারা দেশে সব অফিস-আদালত আর যানবাহন চলাচল বন্ধ রেখে শুরু হয় ‘লকডাউন’।

 

টানা ৬৬ দিন সাধারণ ছুটির পর ৩১ মে থেকে সীমিত পরিসরে অফিস খুলে যানবাহন চলাচল শুরু হলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো ৬ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে বলে সে সময় জানানো হয়। এখন আগস্ট মাসের শেষে এসে সেই ছুটি আরও বাড়ানো হল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023