শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

শেরপুরে বাস-অটোভ্যান সংঘর্ষ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৬ আগস্ট, ২০২০

শেরপুরে বাস-অটোভ্যান সংঘর্ষ
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে ধুনট-শেরপুর সড়কে বাস-অটোভ্যান সংঘর্ষে ৫জন আহত হয়েছে। আহতরা হলেন, কুসুম্বি ইউনিয়নের বাড়গা কলোনী এলাকার মৃত মজিবর সরকারের ছেলে রুবেল (৪০), কলেজরোড শ্রীরামপুর এলকার ইউসুফ আলীর ছেলে জীবন মিয়া (১৯) অন্যদের নাম পরিচয় পাওয়া যায়নি।

শনিবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৯টায় ধুনট-শেরপুর সড়কের হোসনাবাদ হাজ্বীরোড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, শেরপুর টু গোসাইবাড়ী বাস শেরপুর থেকে যাত্রী নিয়ে গোসাইবাড়ী যাওয়ার সময় কর হোসনাবাদ হাজ্বীরোড এলাকায় পৌছালে বাসটি সিএনজিকে অভাটেক করতে গিয়ে বিপরীতদিক থেকে আসা অটোভ্যানটির উপর তুলে দেয়। এতে অটোভ্যানটির চারজন যাত্রী সহ চালক গুরুতর আহত হয়। শেরপুর ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের অবস্থা অবনতি হওয়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থান্তর করে।
শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অফিসার মো: রতন হোসেন জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠনো হয়েছে। রাস্তায় গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023