শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৬ আগস্ট, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় নাহিদ (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া শহরতলীর শাকপালা এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত নাহিদ শহরের ফুলতলা এলাকার জাহিদুল ইসলামের ছেলে। তিনি পেশায় বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির উপ-ঠিকাদার ছিলেন।

 

জানা গেছে, মঙ্গলবার রাত ৯টার দিকে নাহিদকে কতিপয় যুবক ফুলতলা বাজার থেকে শাকপালা মোড়ে ডেকে নিয়ে যায়। এরপর স্থানীয়রা শাকপালা পশ্চিমপাড়া গোরস্থানের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে রাত সাড়ে ১০টায় পুলিশ নাহিদের মরদেহ উদ্ধার করে।

 

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে নাহিদকে হত্যা করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023