শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

মেয়াদ বাড়ল পদ্মা সেতু প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৬ আগস্ট, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুনর্বাসন) মোহাম্মদ ফরিদুল আলমের নিয়োগের মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে সরকার।

 

গত ২৩ আগস্ট বা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে বুধবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

 

নতুন করে নিয়োগের মেয়াদ বাড়ায় আদেশে আগের চুক্তির শর্ত ঠিক রেখে পুনরায় চুক্তিপত্র করতে বলা হয়েছে।

 

সড়ক ও জনপথ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরিদুলকে ২০১৬ সালের ২২ আগস্ট দুই বছরের চুক্তিতে পদ্মা সেতু প্রকল্পের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর দুই দফা তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023