শিরোনাম :

ডিগ্রি ও মাস্টার্স পরীক্ষা নেওয়ার অনুমতি পেয়েছে কওমি মাদ্রাসা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৪ আগস্ট, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

করোনার কারণে আটকে থাকা ডিগ্রি ও মাস্টার্স পর্যায়ের পরীক্ষাগুলো নেওয়ার অনুমতি পেয়েছে কওমি মাদ্রাসাগুলো। তবে কিতাব বিভাগ চালুর অনুমতি দেওয়া হয়নি।

 

সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে সীমিত আকারে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলম এ তথ্য জানান।

 

তিনি জানান, মাদ্রাসাগুলোর দাবির পরিপ্রেক্ষিতে এই অনুমতি দেওয়া হয়েছে। তবে মাদ্রাসা কর্তৃপক্ষকে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে হবে।

 

প্রসঙ্গত, এর আগে ১৭ আগস্ট মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে দেখা করে কিতাব বিভাগের কার্যক্রম চালু ও পরীক্ষা নেওয়ার সুযোগ করে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়েছিল কওমি মাদ্রাসাগুলো। ওইদিন সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের কাছে আবেদনপত্রটি পৌঁছে দেন কওমি মাদ্রাসার বোর্ড জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষাবোর্ড, বাংলাদেশের একটি প্রতিনিধি দল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023