নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে করোনাভাইরাস সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে শহরের বাসষ্ট্যান্ড এলাকায় মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন জেলা প্রশাসক মো. জিয়াউল হক। সোমবার বেলা ১১টায় শহরের শহীদ আকরাম সড়কে জেলা প্রশাসক মো. জিয়াউল হক এসব মাস্ক, সাবান পথচারীদের মাঝে বিতরণ করেন।
জেলা প্রশাসক মো. জিয়াউল হক জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়ে বলেন, ‘নিয়মিত সাবান দিয়ে হাত পরিষ্কার রাখতে হবে এবং অপ্রয়োজনে শিশুদের ঘরের বাইরে আনা বিরত থাকতে হবে।’
এরপূর্বে পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোছা. শারমিন আখতারের সভাপতিত্বে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. জিয়াউল হক। মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ শওকত কবির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানা, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল বারী, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক বকুল হোসেন প্রমূখ।
এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয় হতে প্রাপ্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জন্য নির্মিত সেমিপাকা ঘর হস্তান্তর করেন জেলা প্রশাসক মো. জিয়াউল হক। এরপর তিনি বিএডিসি’র সেচ স্কীমে আউশ সেচ প্রনোদনা ও উপকারভোগী কৃষকদের মাঝে ফলজ চারা বিতরণ।