শিরোনাম :
জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব

জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল ফিলিপাইন, নিহত ৯

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৪ আগস্ট, ২০২০

ডেস্ক রিপোর্ট

ফিলিপাইনে দুই দফা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার দেশটির দক্ষিণাঞ্চলে শক্তিশালী এসব বিস্ফোরণে কমপক্ষে নয়জন নিহত হয়েছে। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) শাখা সংগঠন আবু সায়াফ নিয়ন্ত্রিত এলাকায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

 

পুলিশ-সেনাবাহিনীর সন্ত্রাসবিরোধী যৌথ টাস্ক ফোর্সের মুখপাত্র ক্যাপ্টেন রেক্স পেয়ট বলেন, জোলো দ্বীপের টাউন প্লাজায় দুপুরের দিকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

 

পুলিশ এবং সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, বিস্ফোরণে কমপক্ষে পাঁচ সেনা এবং চার বেসামরিক নিহত হয়েছে। কোভিড-১৯ মোকাবিলায় স্থানীয় প্রশাসনের মানবিক সহায়তা কার্যক্রমের সময় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই কর্মসূচিতে স্থানীয় পৌরসভার কর্মকর্তাদের সহায়তা দিচ্ছিলেন সেনাবাহিনীর সদস্যরা।

 

প্রথম বিস্ফোরণের কিছু সময় পরই দ্বিতীয় বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রথম বিস্ফোরণে হতাহতের খবর নিশ্চিত হওয়া গেলেও ক্যাথেড্রল অব আওয়ার লেডি অব মাউন্ট চার্মেলের কাছে হওয়া দ্বিতীয় বিস্ফোরণে তাৎক্ষণিক হতাহতের খবর জানা যায়নি।

 

গত বছর ওই একই ক্যাথেড্রলে একটি আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। ওই হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়। রোববারের প্রার্থনায় অংশ নেওয়া লোকজনকে লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালানো হয়।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023