শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় করোনায় নতুন আক্রান্ত ৫৮, মৃত্যু ২

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৪ আগস্ট, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় ৩১৮ নমুনার ফলাফলে আরও ৫৮জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ১৮দশমিক ২৩ শতাংশ। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট ৬ হাজার ২৯০ জন করোনায় আক্রান্ত শনাক্ত হলেন।

 

নতুন আক্রান্ত ৫৮জনের মধ্যে পুরুষ ২৭জন, ২৬জন নারী এবং বাদবাকি ৫জন শিশু।

 

সোমবার সকাল ১১টায় জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে বগুড়া সিভিল সার্জন দপ্তরের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম নির্জন ২৩ আগস্ট রোববার জেলার দু’টি পিসিআর ল্যাবে পরীক্ষা করা ৩১৮টি নমুনার ফলাফল বিশ্লেষণ তুলে ধরেন।

 

ডা. ফারজানুল ইসলাম নির্ঝর জানান, সরকারি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) পরীক্ষা করা ২৮৭টি নমুনার মধ্যে ৪০টি পজিটিভ এবং টিএমএসএস মেডিকেল কলেজের (টিএমসি) পিসিআর ল্যাবে ৩১টি নমুনায় পজিটিভ আসে আরও ১৮জনের।

নতুন আক্রান্ত ৫৮জনের উপজেলাভিত্তিক বিশ্লেষণে- সদর ৫৪জন, ধুনট ২জন, শেরপুর ও আদমদীঘি একজন করে।

 

ব্রিফিংয়ে জানানো হয়, ২৩আগস্ট পর্যন্ত নতুন করে ৮৭জন সুস্থ হয়েছেন। এ নিয়ে ওইদিন পর্যন্ত জেলায় ৫ হাজার ১৪৫জন সুস্থ হয়েছেন। তবে ২৩ আগস্ট সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় নতুন করে আরও ২জনের মৃত্যু  হওয়ায় মোট মৃতের সংখ্যা ১৪৭ জনে দাঁড়িয়েছে। মারা যাওয়া দুইজনের মধ্যে  ৫৫ বছরের একজন নারী রয়েছে। তার বাড়ি শহরের কাটনারপাড়া। অপরজন ৬২ বছরের পুরুষ। তার বাড়ি নাটোর।

 

জেলা স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র ডা. ফারজানুল ইসলাম নির্ঝর বলেন, নতুন আক্রান্তদের আপাতত নিজ নিজ বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হবে। তবে এদের মধ্যে কারও অবস্থা জটিল মনে হলে তাদের  হাসপাতালে স্থানান্তর করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023