শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

অস্ত্র মামলায় পাপিয়া ও তার স্বামীর বিচার শুরু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৩ আগস্ট, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

যুব মহিলা লীগ থেকে বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীর বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। এ অভিযোগ গঠনের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে তাদের বিচার শুরু হলো। রবিবার (২৩ আগস্ট ) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ অভিযোগ গঠন শুনানি শেষে এই আদেশ দেন। ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু এ তথ্য নিশ্চিত করেছেন।

 

মামলার অভিযোগপত্রে ১২ জনকে সাক্ষী করা হয়েছে। সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৩১ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত দিন ধার্য করেছেন আদালত।

 

এর আগে বেলা ১১টা ৪০ মিনিটে পাপিয়া ও তার স্বামী সুমনকে আদালতে হাজির করা হয়। এর পরপরই শুনানি শুরু হয়, যা শেষ হয় দুপুর ১২টা ১৫ মিনিটে।

 

গত ১৮ আগস্ট মামলার অভিযোগপত্র গ্রহণ করে আদালত অভিযোগ গঠন শুনানির জন্য আজ (২৩ আগস্ট) দিন ধার্য করেন।

 

এর আগে ২৯ জুন মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-১ এর এসআই মো. আরিফুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন।

 

গত ২ ২ ফেব্রুয়ারি রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাল টাকা বহন ও অবৈধ টাকা পাচারের অভিযোগে শামিমা নূর পাপিয়া ওরফে পিউসহ চার জনকে গ্রেফতার করে র‌্যাব। এরপর ২৩ ফেব্রুয়ারি সকালে শামিমা নূর পাপিয়া রাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডে পাপিয়ার বাসায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ২০ রাউন্ড গুলি, ৫ বোতল বিদেশি মদ, ৫৮ লাখ ৪১ হাজার টাকা, ৫টি পাসপোর্ট, ৩টি চেক, বেশ কিছু বিদেশি মুদ্রা ও বিভিন্ন ব্যাংকের ১০টি এটিএম কার্ড উদ্ধার করা হয়। ওই ঘটনায় শেরেবাংলা নগর থানায় অস্ত্র আইনে একটি, বিশেষ ক্ষমতা আইনে একটি এবং বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে আরেকটি মামলা দায়ের করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023