শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

এবার চীনের সঙ্গে ট্রেনের টেন্ডার বাতিল করল ভারত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২২ আগস্ট, ২০২০

ডেস্ক রিপোর্ট

চীন ভারতের দ্বন্দ্ব যেন থামছেই না। নতুন করে একে অপরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কারণে উত্তেজনা বাড়ছেই। এর মধ্যেই চীনা সংস্থাকে দেওয়া রেলের ট্রেন তৈরির টেন্ডার বাতিল করে দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

 

লাদাখে ভারত-চীন সংঘাত শুরু হওয়ার পর থেকেই চীনের সঙ্গে অর্থনৈতিক দ্বন্দ্বেও জড়িয়ে পড়তে শুরু করেছে ভারত। এবার বন্দে ভারত ট্রেনের জন্য দেওয়া টেন্ডার বাতিল করে দেওয়া হলো।

 

শুক্রবার রাতেই ভারতের রেল মন্ত্রণালয় চীনকে দেওয়া টেন্ডার বাতিলের সিদ্ধান্ত জানিয়েছে। ওই সংস্থাকে ৪৪টি সেমি হাই স্পিড ট্রেন তৈরির টেন্ডার দেওয়া হয়েছিল। নতুন করে ওই টেন্ডার অন্য কোন সংস্থাকে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এক্ষেত্রে ভারতীয় কোনো সংস্থার প্রতিই জোর দেওয়া হবে বলে মনে ধারণা করা হচ্ছে।

 

রেল মন্ত্রণালয়ের এক টুইট বার্তায় জানানো হয়েছে, বন্দে ভারতের জন্য ৪৪টি ট্রেন তৈরি করতে চীনকে যে টেন্ডার দেওয়া হয়েছিল তা বাতিল করা হয়েছে। সপ্তাহ খানেকের মধ্যেই নতুন টেন্ডার দেওয়া হবে।

 

চীনের ইয়োনজি ইলেক্ট্রনিক কোম্পানি লিমিটেড এবং গুরগাঁওয়ের পাইওনিয়ার ফিল-মেপ প্রাইভেট লিমিটেড এর যৌথ উদ্যোগে ওই ট্রেনগুলো বানানোর কথা ছিল। গত ১০ জুলাই টেন্ডার ডাকা হয়। রেল কর্তৃপক্ষ জানিয়েছে যে, দেশের কোনো সংস্থাকেই এবার নতুন করে টেন্ডার দেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023