শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

কৃষ্ণ সাগরে প্রাকৃতিক গ্যাসের খনি পেয়েছে তুরস্ক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২২ আগস্ট, ২০২০

ডেস্ক রিপোর্ট

কৃষ্ণসাগরের উপকূলে প্রাকৃতিক গ্যাসের বিশাল খনির সন্ধান পেয়েছেন তুরস্ক। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান আজ শুক্রবার এ ঘোষণা দিয়েছেন।

 

প্রাকৃতিক গ্যাসের খনির সন্ধান পাওয়ার পর তুরস্কের জ্বালানি আমদানির ক্ষেত্রে বিদেশ-নির্ভরতা অনেকটাই কমবে বলে ধারণা করা হচ্ছে।

 

পার্স টুডের প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে এরদোগান ভালো খবর জানানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, এমন ভালো খবর আসছে যার ফলে তুরস্কের জন্য নতুন অধ্যায় সৃষ্টি হবে।

 

তুর্কি প্রেসিডেন্ট জানান, কৃষ্ণসাগর উপকূলবর্তী এলাকায় যে গ্যাসের খনির সন্ধান পাওয়া গেছে, তাতে ৩২০ বিলিয়ন ঘনমিটার গ্যাসের মজুদ রয়েছে। তুরস্কের তেল-গ্যাস অনুসন্ধানকারী জাহাজ ফাতিহ’র মাধ্যমে এ খনির সন্ধান পাওয়া গেছে বলে তিনি জানান।

 

এরদোগান বলেন, ‘ভূমধ্যসাগর এবং কৃষ্ণসাগরের গভীরে আমরা নয়টি এলাকায় তেল-গ্যাস অনুসন্ধান চালিয়েছি। এ কাজে ফাতিহ ও ইয়াভুজ জাহাজ ব্যবহার করা হয়েছে। জ্বালানি রপ্তানিকারক দেশে পরিণত না হওয়া পর্যন্ত তুরস্কের এই অনুসন্ধানকাজ থামাবনা।’

 

এরদোগান আশা প্রকাশ করেন, ২০২৩ সালের মধ্যে কৃষ্ণসাগরের খনির গ্যাস জনসাধারণ ব্যবহার করতে পারবে।

 

তুর্কি প্রেসিডেন্ট যে পরিমাণ গ্যাস পাওয়ার কথা ঘোষণা করেছেন, তা যদি উত্তোলনযোগ্য হয়ে ওঠে তাহলে তুরস্ক যে বিপুল পরিমাণ জ্বালানি আমদানি করে থাকে, তা থেকে অনেকটাই মুক্তি পাবে আঙ্কারা। গত বছর তুরস্ক চার হাজার একশ কোটি ডলারের জ্বালানি আমদানি করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023