শিরোনাম :
জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব

ইসরায়েলকে টিকিয়ে রাখা যাবে না, আমিরাতের সিদ্ধান্ত কলঙ্কজনক : জান্নাতি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০

ডেস্ক রিপোর্ট

ইরানের বিশেষজ্ঞ পরিষদের সভাপতি ও প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ আহমাদ জান্নাতি বলেছেন, মধ্যপ্রাচ্যের কিছু ক্রীড়নক আরব শাসক ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে তাদের গোপন সম্পর্ক প্রকাশ করে দেয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন তার মাধ্যমে দখলদার এই অবৈধ রাষ্ট্রকে টিকিয়ে রাখা যাবে না।

 

তিনি গতকাল বুধবার তেহরানে এক বক্তব্যে ঘাতক ইসরায়েল সরকারের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সিদ্ধান্তের প্রতি ইঙ্গিত করে এ মন্তব্য করেন। আয়াতুল্লাহ জান্নাতি বলেন, সাম্রাজ্যবাদী ও ইহুদিবাদীদের তাবেদার আরব আমিরাত সরকারের এই সিদ্ধান্ত অত্যন্ত জঘন্য ও কলঙ্কজনক।

তিনি আরো বলেন, আরব আমিরাত ও সৌদি আরবের মতো তাবেদাররা বহু বছর ধরে ফিলিস্তিন জবরদখলকারী ইসরায়েলের সঙ্গে গোপন সম্পর্ক বজায় রেখেছে। কিন্তু মুসলিম উম্মাহ তাদের শাসকদের এই বিশ্বাসঘাতকতা কখনো ভুলে যাবে না।

 

গত বৃহস্পতিবার এক যৌথ বিবৃতিতে ইহুদিবাদী ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত নিজেদের মধ্যে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সিদ্ধান্ত ঘোষণা করে। তেল আবিব-আবুধাবির মধ্যে এ সংক্রান্ত সমঝোতা প্রতিষ্ঠায় আমেরিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

 

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনগুলো এ ঘটনায় আরব আমিরাতের তীব্র নিন্দা জানিয়েছে। বিশ্বের বহু মুসলিম দেশের জনগণ ও নেতৃবৃন্দ আবুধাবির এই বিশ্বাসঘাতকতার নিন্দা ও এ সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে। সূত্র : পার্সটুডে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023