লিওঁকে হারিয়ে ৭ বছর পর ফাইনালে বায়ার্ন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০

স্পের্টস ডেস্ক

হেভিওয়েট সব দলকে হারিয়ে দশ বছর পর চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে উঠেছিল লিওঁ। সিঙ্গেল লেগের সেমিতে কঠিন প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখের তুলনায় ধারে-ভারে ছোট দল হলেও চেষ্টা কম করেনি এবারের আসরে চমক দেখানো দলটি।

 

তবে ফিনিশিংয়ের ব্যর্থতায় লিওঁর কপালে জুটল শুধুই হতাশা। সের্গে জিনাব্রির জোড়া গোলের পর জালের দেখা পেলেন রবের্ত লেভানদোভস্কি। দারুণ জয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠল বায়ার্ন মিউনিখ।

 

বুধবার রাতে লিসবনে দ্বিতীয় সেমি-ফাইনালে ৩-০ গোলে জিতেছে মিউনিখের দলটি। ইউরোপ সেরার মঞ্চে এ নিয়ে একাদশ বারের মতো ফাইনালে উঠল বায়ার্ন।

 

শিরোপা লড়াইয়ে আগামী রোববার পিএসজির মুখোমুখি হবে জার্মান চ্যাম্পিয়নরা। লাইপজিগকে ৩-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো প্রতিযোগিতাটির ফাইনালে উঠেছে ফ্রান্সের দলটি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023