শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

চালু হচ্ছে আরও ১৮ জোড়া ট্রেন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ২৭ আগস্ট থেকে আরও ১৮ জোড়া ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

 

বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ আগস্ট সভার সিদ্ধান্ত অনুযায়ী ট্রেন চলাচল স্বাভাবিক করতে আগামী ২৭ আগস্ট থেকে আরও ১৮ জোড়া ট্রেন চলাচল শুরু করবে। ফলে দীর্ঘ পাঁচ মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর এসব ট্রেন আবারও চালু হচ্ছে।

 

এবারের ১৮ জোড়া ট্রেন হলো— পাহাড়িকা, উদয়ন, এগার সিন্ধুর প্রভাতী, যমুনা এক্সপ্রেস, এগার সিন্ধুর গোধুলি, সোনার বাংলা, চট্টলা, করতোয়া, বরেন্দ্র, সিল্ক সিটি, সাগর দাড়ি, দোলন চাপা, ঢালার চর, ঢাকা/চট্টগ্রাম মেইল, দেওয়ানগঞ্জ কমিউটার, বলাকা কমিউটার, বগুড়া কমিউটার, রকেট কমিউটার ও চিলাহাটি এক্সপ্রেস।

 

এর আগে গত ১৬ আগস্ট আরও ১৩ জোড়া ট্রেন চলাচল শুরু হয়। গত ২৪ মার্চ দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়লে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। দুই মাস পর ৩১ মে থেকে শর্ত সাপেক্ষে অল্প কয়েকটি ট্রেন চালু করা হয়। তারপর থেকে রেল যোগাযোগ স্বাভাবিক রাখতে ধীরে ধীরে সব যাত্রীবাহী ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023