শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় করোনায় একজনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৯ আগস্ট, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। এ নিয়ে জেলায় মোট ১৩৪ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১১ টার দিকে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

 

জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম নির্ঝর সরকার জানান, নতুন আক্রান্তদের আপাতত তাদের নিজ নিজ বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হবে। তবে এদের মধ্যে কারও অবস্থা জটিল মনে হলে হাসপাতালে স্থানান্তর করা হবে।

 

১৮ আগস্ট জেলার দু’টি পিসিআর ল্যাবে করা ২০২টি নমুনার ফলাফল বিশ্লেষণ করে তিনি জানান, পরীক্ষা অনুপাতে শনাক্তের হার ২০ দশমিক ৭৯ শতাংশ।

 

ডা. ফারজানুল ইসলাম নির্ঝর জানান,  ১৮ আগস্ট সরকারি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) পরীক্ষা করা ১৯৬টি নমুনার মধ্যে ৪০টি পজিটিভ এবং টিএমএসএস মেডিকেল কলেজের (টিএমসি) পিসিআর ল্যাবে ৬টি নমুনায় পজিটিভ আসে আরও ২জনের।

 

তিনি বলেন, জেলায় মোট ৫ হাজার ৯৩৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং সুস্থ হয়েছেন  ৪ হাজার ৭৯৭ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023