শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়া টিএমএসএস’র নির্বাহী পরিচালক হোসনে আরাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৯ আগস্ট, ২০২০

মিন্টু খান, বগুড়া
বগুড়া সদরের ঠেঙ্গামারা মৌজার সম্পত্তি দখলের পায়তারার অভিযোগ এনে টিএমএসএস এর নির্বাহী পরিচালক হোসনে আরা সহ ৭ জনকে আসামি করে জালাল উদ্দীন মন্ডল জেলা বগুড়ার সদর থানার আমলি আদালতে মকদ্দমা দায়ের করেছেন যার নং ১২৬৩সি/২০২০ (সদর), ধারা ৪২০/৪৬৭/৪৭১/৩৪ দঃ বিধি। মামলার ১ নং আসামি হলেন, টিএমএসএস এর পরিচালক পর্ষদ পক্ষে- চেয়ারম্যান মোছাঃ মাহমুদা বেগম (৭০), ২নং নির্বাহী পরিচালক হোসনে আরা (৭০), ৩ নং ঠেঙ্গামারা দহপাড়া গ্রামের মৃত গিয়াস উদ্দীন মন্ডলের পুত্র মাহমুদ আলী মন্ডল (৪৫), ৪ নং ছামসুল মন্ডল (৫৭), ৫নং মোতাহার মন্ডল (৪৯), ৬নং তোতা মিয়া (৪৮), ৭নং মকলেছার রহমান মন্ডল (৪৬)।

 

মামলা সূত্রে প্রকাশ, গত ৫ই ফেব্রুয়ারী অফিস চলাকালিন সময় বগুড়া সদর সাব-রেজিস্টার অফিস আসামীগণ পরস্পর, ভূয়া ও জাল দলিল সৃষ্টিকারী এবং ভূমিদস্যু প্রকৃতির লোক। বাদীর তফশীল বর্ণিত ৭৬৮ নং দাগের ১৮ শতক জমি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে বসত বাড়ি নির্মাণে স্ব-পরিবারে বসবাস করিতেছে। হাল জরিপ আমলে বাদীর নালিশী সম্পত্তি সহ অন্যান্য সম্পত্তি বাবদ আরএস ৩৪১ নং খতিয়ান প্রকাশিত হয়েছে নালিশী সম্পত্তি টিএমএসএস এর পাশ্বে হওয়ায় টিএমএসএস এর নির্বাহী পরিচালক ২নং আসামী হোসনে আরার লোলুপ দৃষ্টি পরে এবং তিনি বাদীকে উচ্ছেদ করার পর নালিশী সম্পত্তি দখল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। তার ফলশ্রুতিতে নালিশী সম্পত্তিতে ৩-৭নং আসামী এবং তাদের মৃত ভাই ধলু মন্ডলের কোন স্বত্ব সংশ্রব নাথাকার সত্বেও তাদের নামে আর এস খতিয়ান বা অন্য কোন ডকুমেন্ট না থাকার সত্বেও টিএমএসএস এর পরিচালক ২নং আসামী হোসনে আরা ৩-৭নং আসামী এবং তাদের মৃত ভাই ধলু মন্ডলের সাথে অন্যায় যোগসাজসে নালিশী সম্পত্তি আত্মসাৎ করার অসৎ উদ্দেশে নালিশী সম্পত্তি বাবদ ৩-৭নং আসামী এবং তাদের ভাই মৃত ধলু মন্ডলকে দাতা দেখাইয়ে ঘটনার তারিখে ও সময়ে গত ০৫/০২/২০১৮ইং টিএমএসএস এর পরিচালক পর্ষদ পক্ষে তাহার অধিনস্থ কর্মকতা ১নং আসামির নামে ১১৮৫/১৮ নং মিথ্যা কবলা দলিল রেজিষ্ট্রি করিয়াছে।

 

 

অতপর উক্ত দলিল মূলে নালিশী সম্পত্তি টিএমএসএস এর মালিকাধীন মর্মে মিথ্যা দাবীতে বাদী এবং তার পরিবারের সদস্য গণের বিরুদ্ধে জি.আর ৬৪৬/২০২০(সদর) মোকদ্দমা দায়ের করেছে বাদী উক্ত মোকদ্দমায় ০৯/০৮/২০২০ তারিখের আদেশ মূলে জাবিনে মুক্ত আছেন আসামীগণ পর পর অন্যায় যোগসাজসে বাদির বসত বাড়ির সম্পত্তি বাবদ মূলবান দলিল সৃষ্টি করে জেনুইন হিসাবে ব্যবহার করতঃ প্রতারণা ও জালিয়াতির শাস্তিযোগ অপরাধ করিয়াছে। উক্ত মামলার বাদী জালাল উদ্দীন মন্ডল ঠেঙ্গামারা গ্রামের মৃত তছলিম উদ্দীন মন্ডলের পুত্র। জমির পরিমান ১৮ শতক। মঙ্গলবার এ ব্যাপারে আদালতে মামলা দায়ের করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023