শিরোনাম :
কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স হবে বগুড়ায় দেড় লাখ অটো গিলে খাচ্ছে বিদ্যুৎ বগুড়ায় আবাসিক হোটেল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? আগামী সপ্তাহে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল দুই কারণে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত নন্দীগ্রামে কৃষিসেবা পৌঁছে দিতে কৃষকের দোরগোড়ায় কৃষি কর্মকর্তারা অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি তৈরি, বগুড়ায় দুই কারখানাকে জরিমানা বগুড়ার ৯ শিক্ষাপ্রতিষ্ঠানে সবাই ফেল, কারণ খুঁজতে ইউএনওদের নির্দেশ অশান্তি ভুলে পরিবর্তনের হাত ধরেছে নন্দীগ্রাম, হলদি নদীতে সেতু

সংসদ উপ-নির্বাচন
ঢাকা-১৮ ও পাবনা-৪ আসনে তফসিল ২৩ আগস্ট
রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৯ আগস্ট, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

আগামী ২৩ আগস্ট ঢাকা-১৮ ও পাবনা-৪ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আজ বুধবার (১৯ আগস্ট) নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

 

সূত্র জানায়, দেশের পাঁচটি সংসদীয় আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এগুলো হচ্ছে নওগাঁ-৬, পাবনা-৪ , ঢাকা-৫, ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসন। এর মধ্যে আগামী ২৩ আগস্ট তফসিল ঘোষণা করা হবে ঢাকা-১৮ ও পাবনা-৪ আসনে নির্বাচনের। বাকি আসনগুলোতে তফসিল ঘোষণা করা হবে পরে।

 

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচন প্রথম ৯০ দিন এবং পাবনা-৪ আসনের উপ-নির্বাচন পরবর্তী দিনের মধ্যে হতে যাচ্ছে। পাবনা-৪ আসনের সংসদে শামসুর রহমান শরীফ ডিলু গত ২ এপ্রিল মারা যান। মহামারি করোনার কারণে কমিশন প্রথম ৯০ দিনে এ আসনের উপ-নির্বাচন করতে পারেনি তারা। ‘দৈব দুর্বিপাকে ভোট পেছানোর’ অংশ হিসেবে কমিশন পরবর্তী ৯০ দিনে ওই আসনের উপ-নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে। এ হিসেবে আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে আসনের উপ-নির্বাচন করতে হবে।

 

ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন গত ৯ জুলাই মারা যান। আগামী ৮ অক্টোবরের মধ্যে এ আসনের উপ-নির্বাচন করতে হবে। ‘দৈব দুর্বিপাক’-এর কারণে নির্বাচন কমিশন আরো ৯০ দিন সময় নিয়ে ভোট করতে পারত। পরবর্তী ৯০ দিনের মধ্যে ইসির ভোটগ্রহণ সিদ্ধান্তের হিসাবে আগামী ১ নভেম্বর ঢাকা-৫ এবং ৯ ডিসেম্বরের মধ্যে সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচন করতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023