শিরোনাম :
জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব

ইসরাইলকে কখনও স্বীকৃতি দেবে না পাকিস্তান

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৯ আগস্ট, ২০২০

ডেস্ক রিপোর্ট

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের ব্যাপারে পাকিস্তানের নীতি অত্যন্ত স্পষ্ট এবং আমরা কখনই ইসরাইল সরকারকে স্বীকৃতি দেব না।

 

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ফিলিস্তিনি জাতি ও মুসলিম উম্মাহর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে ইসরাইলের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের যে সিদ্ধান্ত নিয়েছে সে সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইমরান খান একথা বলেন।

 

এক সাক্ষাৎকারে পশ্চিম এশিয়া ও ফিলিস্তিন পরিস্থিতি সম্পর্কে ইসলামাবাদের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করতে গিয়ে ইমরান খান বলেন, পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মাদ আলী জিন্নাহর নির্দেশ অনুযায়ী আমাদের নীতি নির্ধারিত হয়েছে। জিন্নাহ ইসরাইল সরকারের বিরুদ্ধে ফিলিস্তিনি জাতিকে সমর্থন জানাতে বলে গেছেন।

 

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত বৃহস্পতিবার ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হয় সংযুক্ত আরব আমিরাত। শিগগিরই আরব আমিরাত ও ইসরাইলি কর্মকর্তারা হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে সংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তিতে সই করবেন বলে ঘোষণা করা হয়েছে। ইরানসহ ফিলিস্তিনি নেতৃবৃন্দ আরব আমিরাতে এই সিদ্ধান্তকে মুসলিম উম্মাহর পিঠে ছুরি মারার সঙ্গে তুলননা করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023