শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

নন্দীগ্রামে করোনার নমুনা সংগ্রহের ‘ঝুঁকিমুক্ত’ বুথ চালু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
মাঝখানে কাঁচের সুরক্ষা। এক পাশে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। অন্য পাশে নমুনা দিতে আসা ব্যক্তি। কাঁচের ভেতরে থাকা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কাছে বাইরের বাতাস প্রবেশের সুযোগ নেই। শুধু নমুনা নেওয়ার জন্য কাঁচে আছে ছিদ্র।

জানা গেছে, বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় করোনাভাইরাসের নমুনা সংগ্রহের এই বুথ স্থাপন করা হয়েছে। উপজেলায় এ নিয়ে দুটি নমুনার সংগ্রহের বুথ চালু হয়েছে। চিকিৎসক ও নার্সদের ঝুঁকিমুক্তভাবে করোনার নমুনা সংগ্রহের বুথটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. শারমিন আখতার। মঙ্গলবার থেকে পৌর শহরে উপ-স্বাস্থ্য কেন্দ্রে এ বুথে নমুনা সংগ্রহের কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা পরিষদের অর্থায়নে এ বুথটি স্থাপন করা হয়েছে।

পৌর শহরে উপ-স্বাস্থ্য কেন্দ্রে শনিবার, সোমবার ও বুধবার এবং উপজেলা বিজরুল স্বাস্থ্য কমপ্লেক্সে রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার করোনার নুমনা সংগ্রহ করা হবে। ফি সরকার নির্ধারিত ২০০ টাকা দিতে হবে। প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত নমুনা দেওয়া যাবে।

করোনাভাইরাসের সংক্রমণ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তবে নমুনা সংগ্রহের মাত্র একেবারে কম। নমুনা সংগ্রহ করতে স্বাস্থ্যকর্মীরা অনেক সময় ভয় পান। চিকিৎসক ও নার্সদের ঝুঁকিমুক্ত ও নিরাপত্তা দিতেই এই বুথ চালু করা হয়েছে। এতে নমুনা সংগ্রহে কোনো ধরণের ঝুঁকি থাকবে না। যে কেউ এই বুথে এসে তাঁদের নমুনা দিয়ে যেতে পারবেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. তোফাজ্জল হোসেন মন্ডল বলেন, করোনার নমুনা সংগ্রহের সময় চিকিৎসক-নার্সদের সংক্রমণের আশঙ্কা থেকে যায়। এতে অনেক স্বাস্থ্য কর্মী নমুনা সংগ্রহের কাজে যেতে ভয় পান। এই পদ্ধতির কারণে এখন আর কোনো ঝুঁকি থাকল না। ঝুঁকিমুক্তভাবেই স্বাস্থ্যকর্মীরা নমুনা সংগ্রহ করতে পারবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023