শিরোনাম :
জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব

সাগরে পড়া দুই নারীকে বাঁচালেন প্রেসিডেন্ট

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০

ডেস্ক রিপোর্ট

সমুদ্র সৈকতে কায়াকে (ডিঙ্গি) চড়ে বেড়াচ্ছিলেন দুই নারী। হঠাৎই ছোট্ট কায়াক তীব্র স্রোতের টানে সাগরের গভীরে চলে যেতে শুরু করে। একপর্যায়ে ডিঙ্গিটি উল্টে পানিতে পড়ে যান তারা। দু’জনই হাবুডুবু খেতে খেতে ভাসছিলেন উল্টে যাওয়া ডিঙ্গি ধরে। তারা সেটির উপর উঠতেও পারছিলেন না; তাদের এই বিপদ চোখে পড়ে একজনের। দুই নারীকে উদ্ধারে দ্রুত সাগরে লাফিয়ে পড়েন তিনি, শুরু করেন সাঁতার।

 

এই সাহায্যকারী কোনো সাধারন নাগরিক নন, তিনি পর্তুগালের প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো ডি সুসা। দেশটির আলগারবি সমুদ্রসৈকতে এ ঘটনা ঘটেছে শনিবার। খবর বিবিসির।

 

পর্তুগালের অর্থনীতি প্রধানত পর্যটনশিল্প নির্ভর, কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে এ খাত এখন ভীষণ চাপে পড়েছে। প্রেসিডেন্ট মার্সেলো বর্তমানে আলগারবিতে ছুটি কাটাচ্ছেন। পর্যটনকে চাঙ্গা করতে তিনি সেখানে অবস্থান করছেন। সমুদ্রসৈকতে প্রেসিডেন্ট যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, তখন তিনি ওই নারীদের সাগরে হাবুডুবু খেতে দেখেন।

 

৭১ বছর বয়সী প্রেসিডেন্ট সাংবাদিকদের জানান, ওই নারীরা পাশের আরেকটি সমুদ্রসৈকত থেকে স্রোতের টানে সাগরে ভেসে যাচ্ছিল। ওই নারীদের সহায়তা করতে তিনি সাঁতরে সাগরে যান। যদিও তাৎক্ষণিক আরেক ব্যক্তি জেট স্কি নিয়ে ওই নারীদের সহায়তা করতে সেখানে উপস্থিত হন। জেট স্কিতে থাকা ওই ’দেশপ্রেমিক’ ব্যক্তি রাবারের ডিঙ্গিটিতে তীরে নিয়ে আসতে সক্ষম হন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023