শিরোনাম :
জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব

সোমালিয়ায় বন্দুক-বোমা হামলায় নিহত ১২

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৭ আগস্ট, ২০২০

ডেস্ক রিপোর্ট

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলে জঙ্গিগোষ্ঠী আল শাবাবের বন্দুক ও বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। এতে আহত ২৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

রোববার একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলা দিয়ে শুরু হয় এই বর্বর হত্যাকাণ্ড।

 

তথ্য মতে, সৈকতসংলগ্ন এলিট নামে একটি হোটেলে জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে প্রায় ৩ ঘণ্টা বন্দুকযুদ্ধ চলে। এতে ২ জন সরকারি চাকরিজীবী, তিনজন হোটেল নিরাপত্তারক্ষী, চার বেসামরিক ও তিনজন অজ্ঞাত ব্যক্তি মারা গেছেন।

 

এই হামলার দায় স্বীকার করেছে আল শাবাব। যদিও ঘটনার সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে তাদের ৪ জঙ্গির সবাই নিহত হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023