শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

নতুন ফি কার্যকর, ভাড়া বাড়লো প্লেনের

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৬ আগস্ট, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

বাংলাদেশের বিমানবন্দর ব্যবহার করে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটের টিকিটে যাত্রী নিরাপত্তা (প্যাসেঞ্জার সিকিউরিটি ফি) ও বিমানবন্দর উন্নয়ন ফি (এয়ারপোর্ট ডেভেলপমেন্ট ফি) আদায় শুরু হয়েছে।

 

এর ফলে সব রুটেই প্লেনের টিকিটের খরচ বাড়লো।

 

গত ২২ জুলাই বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এই দুই ধরনের ফি আরোপ করে একটি প্রজ্ঞাপন জারি করে। ১৬ আগস্ট রোববার থেকে প্রজ্ঞাপনটি কার্যকর করা হয়।

 

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল-আহসান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

রোববার সকাল থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন ও নভোএয়ারের টিকিটের দামের সঙ্গে অতিরিক্ত ফি আরোপ করতে দেখা যায়। এছাড়াও এই দুই ফি আরোপের কারণে বেড়েছে ভ্যাটের অংকের পরিমাণ (ভ্যালু অ্যাডেড ট্যাক্স অন ফি)।

 

ফি’র পরিমাণ

 

সার্কভুক্ত দেশ ভ্রমণের ক্ষেত্রে বিমানবন্দর উন্নয়ন ফি দিতে হবে ৫ মার্কিন ডলার এবং যাত্রী নিরাপত্তা ফি ৬ মার্কিন ডলার। সার্কভুক্ত ছাড়া অন্য দেশের ক্ষেত্রে বিমানবন্দর উন্নয়ন ফি দিতে হবে ১০ ডলার এবং এবং যাত্রী নিরাপত্তা ফি দিতে হবে ১০ ডলার।

 

এছাড়াও দেশের অভ্যন্তরে যাত্রীদের প্রতিবার ভ্রমণে বিমানবন্দর উন্নয়ন ফি দিতে হবে ১০০ টাকা এবং যাত্রী নিরাপত্তা ফি দিতে হবে ৭০ টাকা।

 

অতিরিক্ত ফি’র ওপর দিতে হবে ভ্যাট।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023