শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

চার নদীর চার পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৬ আগস্ট, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

টানা প্রায় দেড় মাস বন্যায় নিমজ্জিত থাকার পর চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে এর উন্নতি হতে থাকে। ক্রমেই বন্যামুক্ত হতে থাকে বিভিন্ন জেলা। বিপৎসীমার নিচে নামতে থাকে নদ-নদীর পানি। বন্যা আক্রান্ত জেলা শূন্যে নেমে আসলেও বিপৎসীমার ওপরে থাকে বেশ কয়েকটি স্টেশনের পানি। সর্বশেষ তিনটি স্টেশনে বিপৎসীমার ওপর দিয়ে বইছিল পানি।

 

তবে ফের বাড়তে শুরু করেছে বিভিন্ন নদ-নদীর পানি। আরও একটি স্টেশনে বিপৎসীমার ওপরে উঠেছে পানি। ফলে মোট চারটি নদীর চারটি স্টেশনে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেগুলো হলো-গুড় নদীর সিংড়া পয়েন্টে ৮ সেন্টিমিটার, বাঘাবাড়ি নদীর আত্রাই অংশে ১ সেন্টিমিটার, ধলেশ্বরীর এলাসিন পয়েন্টে ১২ সেন্টিমিটার এবং পদ্মার গোয়ালন্দ পয়েন্টে বিপৎসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

 

চারটি নদীর পানি চারটি স্টেশনে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার তথ্য রোববার (১৬ আগস্ট) পাওয়া যায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে।

 

তারা আরও বলছে, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি বাড়ছে। তবে আগামী ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি স্থিতিশীল থাকতে পারে। গঙ্গা-পদ্মা নদীর পানি স্থিতিশীল আছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। উত্তর-পূর্বাঞ্চলের উজান মেঘনা অববাহিকার অধিকাংশ নদীর পানি বাড়ছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023