শিরোনাম :
জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব

ভারতে স্বাধীনতা দিবসে বিজেপি নেতাকে কুপিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৬ আগস্ট, ২০২০

ডেস্ক রিপোর্ট

ভারতে স্বাধীনতা দিবসে পতাকা তোলাকে কেন্দ্র করে এক বিজেপি নেতাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ওই ব্যক্তির নাম সুদর্শন পরামাণিক (৩৮)। হত্যাকাণ্ডে তৃণমূলকে দায়ী করা হলেও তারা অভিযোগ অস্বীকার করেছেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে এনডিটিভি জানায়, শনিবার সকালে হুগলির খানাকুলের সাজুরঘাটে জাতীয় পতাকা তোলার কর্মসূচি ছিল বিজেপি ও তৃণমূলের।

 

সকাল সাড়ে ৮টা থেকে তৃণমূলের পক্ষ থেকে সড়কের এক দিকে কর্মসূচি পালন করা হয়। সকাল ৯টার দিকে বিজেপি রাস্তার উল্টো দিকে পতাকা তুলতে গেলে সংঘর্ষ বাধে।

 

একপর্যায়ে বিজেপি নেতা সুদর্শনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পর পুরো এলাকা রণক্ষেত্র হয়ে উঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠি এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

 

ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে বিজেপি মরদেহ নিয়ে বিক্ষোভ করে। প্রায় ২ ঘণ্টা তারা সড়ক অবরোধ করে রাখেন। এদিকে হত্যাকাণ্ডে তৃণমূল নেতাকর্মীদের দায়ী করেছে বিজেপি। তবে তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে।

 

ঘটনার প্রতিবাদে রোববার সকাল ৬টা থেকে ১২ ঘণ্টা খানাকুল বিধানসভা এলাকায় বন্ধের ডাক দিয়েছে বিজেপি। বিজেপির আরামবাগের সাংগঠনিক সভাপতি বিমান ঘোষের অভিযোগ, রাজ্যে এমনই সরকার চলছে যে, স্বাধীনতা দিবসে পতাকা তুলতে গিয়ে বিরোধী দলের নেতাকে খুন হতে হচ্ছে়।

 

তবে খুনের অভিযোগ অস্বীকার করে তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, বিজেপি নিজেদের মধ্যে খুনোখুনি করে তৃণমূলের ঘাড়ে দায় চাপাচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023