শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

জাতীয় শোক দিবসে নন্দীগ্রামে যত আয়োজন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৫ আগস্ট, ২০২০

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকালে নন্দীগ্রাম উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ বঙ্গবন্ধুর ম্যুরালে পৃথক পৃথক ভাবে শ্রদ্ধা নিবেদন করেন।

বেলা ১১ টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বাসষ্ট্যান্ড বঙ্গবন্ধু চত্বরে আলোচনা সভা, র‌্যালী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানা এলএলবি’র সঞ্চলানয় বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান, সাধারন সম্পাদক মুকুল হোসেন, আ’লীগ নেতা শফি উদ্দিন, মখলেছুর রহমান মিন্টু, জুলফিকার আলী, কালিপদ রায়, বীর মুক্তিযোদ্ধা একরাম হোসেন, নিকুঞ্জু রায়, মোতাহার হোসেন, আনিছুর রহমান আলো, নূর মোহাম্মদ, সেকেন্দার আলী, জালাল উদ্দিন, হাফিজুর রহমান, মুক্তার হোসেন, আনোয়ার হোসেন, মোজাম্মেল হক, লুৎফর রহমান, তীর্থ সলিল রুদ্র, মোফাজ্জল হোসেন, আবদুল্লাহেল বাকী, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সালাম, শ্রমিক লীগের সাধারন সম্পাদক সরফুল হক উজ্জল, স্বেচ্ছা সেবকলীগের সাধারন সম্পাদক কামরুল হাসান সবুজ, জননেত্রী শেখ হাসিনা পরিষদের সভাপতি রেজাউল করিম, যুবলীগ নেতা ফারুক হোসেন, সুজন প্রামানিক, পৌর শ্রমিক লীগের সভাপতি এনামুল হক, সাধারন সম্পাদক সানোয়ার হোসেন মিলন, ছাত্রলীগ নেতা আবু নোমান নাদিম, আবু তৌহিদ রাজীব, আল-জাহিদ, মশিউর রহমান প্রমূখ। এরপরে একটি শোক র‌্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এরপূর্বে সকাল সাড়ে ১০ টায় পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোছা. শারমিন আখতারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অপর দিকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক আফজাল হোসেনের সভাপতিত্বে শোক দিবসের র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, আ’লীগ নেতা নাজমুল হুদা, মিজানুর রহমান মাসুম, সাইফুল ইসলাম গোলাপ, সোহেল রানা সোহাগ, কৃষক লীগ নেতা সাঈদ রায়হান মানিক প্রমূখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023