শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

শেরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৫ আগস্ট, ২০২০

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। আজ ১৫ আগষ্ট ২০২০ জাতীয় শোক দিবসে দিনের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার প্রিয় পরিবারের স্মৃতির প্রতি শেরপুরের সর্বস্তরের মানুষ শ্রদ্ধার্ঘ নিবেদন করেন। উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই শ্রদ্ধার্ঘ নিবেদন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাননীয় জাতীয় সংসদ সদস্য (বগুড়া-৫) বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ হাবিবর রহমান। উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, শেরপুর পৌরসভা, শেরপুর থানা পুলিশ, শেরপুর অফিসার্স ক্লাব, শেরপুর উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষে উপজেলা পরিষদ চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধু মুরালে পুষ্পস্তবক অর্পন করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে শ্রদ্ধার্ঘ নিবেদন শেষে দেশের শান্তি ও অগ্রগতি কামনা করে সংক্ষিপ্ত মোনাজাত পরিচালনা করেন ভাইস-চেয়ারম্যান মোঃ শাহজামাল সিরাজী। এছাড়াও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ স্থাপিত বঙ্গবন্ধু মুরালে পুষ্পস্তবক অর্পন করেন প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারসহ অন্যান্য মুক্তিযোদ্ধাগণ। এছাড়াও উপজেলার স্কুল কলেজে ও মাদরাসা গুলোও জাতীয় শোক দিবসে বিভিন্ন কর্মসূচী পালন করছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023