শিরোনাম :
গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল

১৫ বছরের মধ্যে প্রথমবার সেমিফাইনালে নেই মেসি-রোনালদো

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৫ আগস্ট, ২০২০

স্পোর্টস ডেস্ক

বিশ্ব ফুটবলের দুই মহাতারকা হিসেবে খ্যাত আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ও পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো।

 

শেষ ১৫ বছরের মধ্যে প্রথমবারের মতো ফুটবলের দুই মহাতারকা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে খেলতে পারছেন না। পর্তুগালের লিসবনে কোয়ার্টার ফাইনালের একমাত্র লেগে ৮-২ গোলে বায়ার্ন মিউনিখের কাছে বিধ্বস্ত হয় বার্সা।

আর এর ফলেই এবারের শেষ চারের আগে সেরা দুই ফুটবলারের বিদায় নিশ্চিত হয়।

 

এর আগে আসরটির শেষ ষোলোতে লিঁও’র বিপক্ষে জুভেন্টাস হারলে পর্তুগিজ অধিনায়ক রোনালদো চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়েন।

 

শেষবার চ্যাম্পিয়নস লিগের ২০০৪-০৫ মৌসুমে মেসি ও রোনালদো সেমিফাইনাল খেলতে পারেননি। সেবার শ্বাসরুদ্ধকর ফাইনালে এসি মিলানকে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট পরে লিভারপুল।

 

এছাড়া ২০০৬-০৭ মৌসুমের পর প্রথমবার কোনও স্প্যানিশ ক্লাব সেমিফাইনাল খেলতে পারছে না। সে বছরই রোনালদো শেষ চারে খেলেছিলেন ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023