শিরোনাম :
জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব

ভূমধ্যসাগরে সামরিক টহল জোরদার করছে ফ্রান্স

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০

ডেস্ক রিপোর্ট

পূর্ব ভূমধ্যসাগরে তুরস্ককে তেল-গ্যাস অনুসন্ধান স্থগিত করার আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁ। পাশাপাশি, ওই অঞ্চলে ফ্রান্সের সামরিক উপস্থিতি জোরদার করারও ঘোষণা দিয়েছেন তিনি।

 

বুধবার ম্যাক্রোঁর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোটাকিসের সঙ্গে ফোনালাপে তুরস্কের একতরফা অনুসন্ধানে উদ্বেগ প্রকাশ করেছেন ফরাসি নেতা।

 

বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রতিবেশী ন্যাটো সদস্যদের মধ্যে শান্তিপূর্ণ আলোচনার সুবিধার্থে তুরস্কের অনুসন্ধান স্থগিত করা উচিত।

 

চলতি সপ্তাহে পূর্ব ভূমধ্যসাগরের গ্রিক দ্বীপ কাস্তেলোরিজো উপকূলে তুরস্ক তেল-গ্যাস অনুসন্ধানে ওরাক রেইস নামে একটি জাহাজ পাঠানোর পর থেকেই উত্তেজনা শুরু হয়। জাহাজটির নিরাপত্তায় সঙ্গে রয়েছে তুর্কি নৌবাহিনী। গ্রিসও তুর্কি জাহাজের গতিবিধি পর্যবেক্ষণে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে।

 

গ্যাসসমৃদ্ধ পূর্ব ভূমধ্যসাগরে অনুসন্ধান নিয়ে আশপাশের দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব নতুন কিছু নয়। তুরস্ক, গ্রিস, সাইপ্রাস, ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন থেকেই এ নিয়ে বিরোধ চলছে।

 

ম্যাঁক্রো তার বিবৃতিতে বলেছেন, ওই অঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণ এবং আন্তর্জাতিক আইন বহাল রাখতে সামরিক উপস্থিতি বাড়াবে ফ্রান্স।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023