শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

একসঙ্গে পাঁচ নবজাতকের জন্ম

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১২ আগস্ট, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

কুমিল্লার লাকসামে এক নারী অস্ত্রোপচার ছাড়া স্বাভাবিক ভাবে পাঁচ সন্তান প্রসব করেছেন। ওই প্রসূতির নাম শারমিন আক্তার। তিনি উপজেলার উত্তরদা ইউনিয়নের পোলাইয়া গ্রামের মাদ্রাসা শিক্ষক হাফেজ মাওলানা মিজানুর রহমানের স্ত্রী।

 

বুধবার দুপুরে লাকসাম জেনারেল হসপিটালে তিনি পাঁচ সন্তান প্রসব করেন। এ সন্তানদের মধ্যে তিন ছেলে ও দুই মেয়ে। তারা সকলে সুস্থ আছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

লাকসাম জেনারেলের হসপিটালের উপ-ব্যবস্থাপনা পরিচালক আলী আক্কাস জানান, ওইদিন সকালে ওই প্রসূতি মা হাসপাতালে ভর্তি হন। এরপর হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. লতিফা আক্তার লতার চিকিৎসা তত্ত্বাবধানে দুপুরে ওই পাঁচ সন্তান স্বাভাবিক ভাবে জন্ম নেয়। এদিকে ওই পাঁচ সন্তানকে আরও উন্নত চিকিৎসার জন্য কুমিল্লার একটি হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমান মা এবং সন্তানরা সুস্থ  আছেন।

 

সন্তানদের পিতা হাফেজ মাওলানা মিজানুর রহমান বলেন, এর আগে তাঁর প্রথম সন্তান জন্ম হলেও মারা যায়। বর্তমানে এ পাঁচ সন্তান জন্মলাভে তিনি আনন্দিত। তাদের জন্য তিনি সকলের নিকট দোয়া চেয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023