শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

কলেজের ভর্তি ফি মাত্র ১ টাকা!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১২ আগস্ট, ২০২০

ডেস্ক রিপোর্ট

করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেই ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে ভারতে। নৈহাটির এই জনপ্রিয় কলেজে ভর্তি প্রক্রিয়া সোমবার থেকে শুরু হয়েছে। ভর্তির ফর্মের দামও এ বছর মাত্র ৬০ টাকা রাখা হয়েছে।

 

করোনার কারণে বহু পরিবার আর্থিক সমস্যায় জর্জরিত। অনেকে কাজ হারিয়েছেন। সেসব কথা ভেবে এমনই এই নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের নৈহাটির ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ কর্তৃপক্ষ। স্নাতক শ্রেণিতে অর্থাৎ বিএ, বিএসসি, বিকম অনার্স বা জেনারেলের ক্ষেত্রে ভর্তির ফি বাবদ মাত্র ১ টাকা নিচ্ছে এই কলেজ। এতে উপকৃত হবেন বিভাগের প্রায় ২৪০০ ছাত্রছাত্রী।

 

কলেজের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত বছর বাংলা অনার্স, বিকম অনার্স, অঙ্ক অনার্স ও সাংবাদিকতা অনার্সে ভর্তির ফি ছিল যথাক্রমে ৩ হাজার ৩৩৫ টাকা, ৩ হাজার ৯৪০ টাকা, ৩ হাজার ৮৩০ টাকা ও ১১ হাজার ৩৫ টাকা। এ বছর এই সব বিষয়ের ক্ষেত্রে মাত্র ১ টাকা দিয়ে কলেজে ভর্তি হওয়া যাবে।

 

কলেজের অধ্যক্ষ ড.‌ সঞ্জীব সাহা জানান, কলেজের পরিচালন সমিতির সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভর্তি ফি ১ টাকা করার ফলে যাবতীয় খরচ কলেজের তহবিল থেকে করা হবে। এদিকে, কলেজের এই সিদ্ধান্তে তিনি গর্বিত বলে জানান নৈহাটি আরবিসি কলেজের সাবেক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023