শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

মহানবীকে নিয়ে কটূক্তি : নাইজেরিয়ায় গায়কের মৃত্যুদণ্ড

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১২ আগস্ট, ২০২০

ডেস্ক রিপোর্ট

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করার অভিযোগে নাইজেরিয়ার এক গায়কের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন দেশটির শরিয়াহ আদালত। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানায় জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে।

 

মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত ওই গায়কের নাম ইহায়া আমিনু শরিফ (২২)। তিনি নাইজেরিয়ার কানো রাজ্যের বাসিন্দা।

 

গত মার্চ মাসে সামাজিক যোগাযোগের মাধ্যম হোয়াটস অ্যাপে একটি গান শেয়ার করেছিলেন শরিফ। শেয়ারের পরপরই গানটি ভাইরাল হয়ে যায়। পরে অভিযোগ ওঠে, ওই গানে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করা হয়েছে। দেশটির বেশ কয়েকটি জায়গা থেকে শরিফের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। তার বিরুদ্ধে শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভকারীরা শরিফের বাড়ি জ্বালিয়ে দেয়। পরে শরিফকে গ্রেফতার করে স্থানীয় পুলিশ।

 

কানোর ধর্মবিষয়ক মন্ত্রী জানিয়েছেন, চার মাস ধরে বিচার প্রক্রিয়া চলেছে। বিশৃঙ্খলা এড়াতে রুদ্ধদ্বার কক্ষে এ বিচার প্রক্রিয়া অনুষ্ঠিত হয়।

 

গোটা বিচার প্রক্রিয়ায় গায়ক শরিফ আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেয়েছেন বলেও প্রশাসনের তরফ থেকে দাবি করা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত রায় তার বিপক্ষেই গেছে। দেশটির শরিয়ত আইন অনুযায়ী তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে। যদিও নাইজেরিয়ার আইন বিশেষজ্ঞদের বক্তব্য, এই আদেশের বিরুদ্ধে চাইলে শরিফ উচ্চ আদালতে আপিল করতে পারবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023