শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

সুস্থ হয়ে ফিরলেন এক কোটি ৩৪ লাখ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১২ আগস্ট, ২০২০

ডেস্ক রিপোর্ট

চীনের উহান শহর থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পরা প্রাণঘাতী ভাইরাস করোনার তাণ্ডব চলছেই। প্রতিনিয়ত অচেনা এই ভাইরাসটি কেড়ে নিচ্ছে হাজারো প্রাণ। সংক্রমণের তালিকাতেও যোগ হচ্ছে লাখ লাখ মানুষের নাম। তবে উল্লেখযোগ্যহারে বাড়ছে সুস্থতার সংখ্যাও।

 

 

করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ বুধবার (১২ আগস্ট) এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বে করোনায় মোট সুস্থ হয়ে বাড়ি ফিরে গিছেন এক কোটি ৩৪ লাখ ৪১ হাজার ৭৪৩ জন। এছাড়া সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৫ লাখ ২১ হাজার ৬৪৪ জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭ লাখ ৪৫ হাজার ৯১৮ জন।

 

করোনায় সংক্রমণের দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। সবচেয়ে বিপর্যস্ত এই দেশটিতে শনাক্ত রোগীর সংখ্যা ৫৩ লাখ ৫ হাজার ৯৫৭ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৭৪৯ জনের। দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ২৭ লাখ ৫৫ হাজার ৩৪৮ জন।

 

দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ৩১ লাখ ১২ হাজার ৩৯৩ জন করোনায় সংক্রমিত হয়েছেন এবং মৃত্যু হয়েছে এক লাখ ৩ হাজার ৯৯ জনের। আর এ পর্যন্ত ব্রাজিলে সুস্থ হয়ে উঠেছেন ২২ লাখ ৪৩ হাজার ১২৪ জন।

 

অন্যদিকে রাশিয়াকে টপকে তৃতীয় অবস্থানে উঠে আসা ভারতে মোট ২৩ লাখ ২৮ হাজার ৪০৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আর দেশটিতে মৃত্যু হয়েছে ৪৬ হাজার ১৮৮ জনের এবং সুস্থ হয়েছেন ১৬ লাখ ৩৮ হাজার ১০১ জন।

 

চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় করোনায় সংক্রমিত হয়েছেন ৮ লাখ ৯৭ হাজার ৫৯৯ জন। আর করোনায় মৃত্যু হয়েছে ১৫ হাজার ১৩১ জনের।

 

পঞ্চম স্থানে থাকা দক্ষিণ আফ্রিকায় মোট করোনায় সংক্রমিত হয়েছেন ৫ লাখ ৬৬ হাজার ১০৯ জন। তাদের মধ্যে মারা গেছেন ১০ হাজার ৭৫১ জন।

 

প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ১৫ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ২ লাখ ৬৩ হাজার ৫০৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৭১ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন এক লাখ ৫১ হাজার ৯৭২ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023