শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় আরও ৫৬ জনের করোনা শনাক্ত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১২ আগস্ট, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় আরও ৫৬ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট ৫ হাজার ৪৪৮ জন করোনায় আক্রান্ত শনাক্ত হলেন।

 

বুধবার সকাল ১১টায় জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে বগুড়া সিভিল সার্জন দপ্তরের মেডিকেল অফিসার ডা. ফারজানুল ইসলাম নির্জন ১১ আগস্ট মঙ্গলবার জেলার দু’টি পিসিআর ল্যাবে পরীক্ষা করা ২৯৭টি নমুনার ফলাফল বিশ্লেষণ তুলে ধরেন।

 

ডা. ফারজানুল ইসলাম নির্ঝর জানান, সরকারি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) পরীক্ষা করা ২৮২টি নমুনার মধ্যে ৪৯টি পজিটিভ এবং টিএমএসএস মেডিকেল কলেজের (টিএমসি) পিসিআর ল্যাবে ১৫টি নমুনায় পজিটিভ আসে আরও ৭ জনের। পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ১৮ দশমিক ৮৫।

 

ব্রিফিংয়ে জানানো হয়, ১১ আগস্ট পর্যন্ত নতুন করে ৭৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে ওইদিন পর্যন্ত জেলায় ৪ হাজার ২৫৬ জন সুস্থ হয়েছেন। তবে ১১ আগস্ট সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় নতুন কারো মৃত্যু না হওয়ায় মোট মৃতের সংখ্যা ১২২ জনেই অপরিবর্তিত রয়েছে।

 

জেলা স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র ডা. ফারজানুল ইসলাম নির্ঝর বলেন, নতুন আক্রান্তদের আপাতত নিজ নিজ বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হবে। তবে এদের মধ্যে কারও অবস্থা জটিল মনে হলে তাদের  হাসপাতালে স্থানান্তর করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023