শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

ফুসফুসের ক্যানসারে আক্রান্ত সঞ্জয় দত্ত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১২ আগস্ট, ২০২০

বিনোদন ডেস্ক

গুরুতর শ্বাসকষ্ট নিয়ে ৮ আগস্ট মুম্বাইয়ের লীলাবতি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সঞ্জয় দত্ত। ধারণা করা হচ্ছিল, করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। কিন্তু তিন দিনের মাথায় নিশ্চিত হওয়া গেলো বলিউডের মুন্না ভাই আক্রান্ত ফুসফুসের ক্যানসারে।

মঙ্গলবার এই অভিনেতা চতুর্থ স্টেজের ক্যানসারে আক্রান্তর খবর নিশ্চিত করলো লীলাবতী হাসপাতাল সূত্র। তবে ১০ আগস্ট সোমবার হাসপাতাল থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তার আগেই অ্যান্টিজেন কিটের মাধ্যমে কোভিড-১৯ এর জন্য তাকে তাৎক্ষণিক পরীক্ষা করা হয়েছিল। তবে ফলাফল নেগেটিভ আসে। মূলত তারপর বিভিন্ন টেস্টের মাধ্যমে জানা গেছে তার বুকে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যানসার।

সঞ্জয় দত্তের চিকিৎসক ডা. জলিল পার্কারের সঙ্গে যোগাযোগ করা হলে রোগীর গোপনীয়তার কথা উল্লেখ করে এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।

মঙ্গলবার সঞ্জয় ঘোষণা করেছিলেন যে তিনি ‘কিছু চিকিৎসা করার জন্য’ কাজ থেকে ‘শর্ট ব্রেক’ নিচ্ছেন। তিনি জানান, ‘বন্ধুরা, কিছু চিকিৎসা করার জন্য আমি কাজ থেকে সামান্য বিরতি নিচ্ছি।’ আরও বলেছিলেন, ‘আমার পরিবার ও বন্ধুরা আমার সঙ্গে আছে এবং আমি আমার শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করছি যেন তারা উদ্বিগ্ন বা অযথা অনুমান না করে।

 

সূত্র: হিন্দুস্তান টাইমস

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023