শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

দ. সুদানে সেনা-জনতা সংঘর্ষে নিহত ৭০: জাতিসংঘ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১২ আগস্ট, ২০২০

ডেস্ক রিপোর্ট

উত্তর আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে সেনা সদস্যদের সঙ্গে সশস্ত্র জনতার সংঘর্ষে অন্তত ৭০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার সংস্থাটির মুখপাত্র স্টেফান দুজারিক জানিয়েছেন, নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় মতবিরোধের জের ধরে গত সপ্তাহে দক্ষিণ সুদানের ওয়ারাপ রাজ্যে এ সহিংসতা ছড়িয়ে পড়ে।

 

দক্ষিণ সুদানিজ প্রেসিডেন্ট সালভা কির এবং প্রতিদ্বন্দ্বী রিক মাচারের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত নিরস্ত্রীকরণ চুক্তি অনুসারে বেসামরিক নাগরিকদের অস্ত্র জমা দেয়ার কথা ছিল সেদিন।

 

ওয়ারাপের টনজ পূর্ব কাউন্টির কাউন্সিলর জেমস ম্যাবিওর মাকুই জানিয়েছেন, সশস্ত্র জনতা স্থানীয় একটি বাজারে সেনা সদস্যদের কাছে অস্ত্র জমা দিতে অস্বীকৃতি জানালে এ সহিংসতা ছড়িয়ে পড়ে। সেসময় পাশের বেশ কয়েকজন পথচারীও সংঘর্ষে যোগ দেয়। দ্রুতই সহিংসতা আশপাশের গ্রামগুলোতে ছড়িয়ে পড়ে। সোমবার রোমিচ শহরের একটি সেনাঘাঁটিতে হামলা চালানো হয়।

 

দুজারিক জানান, সহিংসতার সময় অসংখ্য দোকানপাট লুট করা হয়েছে, বেশ কিছু দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। অসংখ্য নারী-শিশু প্রাণের ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে গেছেন।

 

এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে টহল শুরু করেছে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023