শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

জাতিসংঘ মহাসচিবের মুখে এই প্রজন্মের তরুণদের প্রশংসা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১২ আগস্ট, ২০২০

ডেস্ক রিপোর্ট

এই প্রজন্মের তরুণদের প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস। আন্তর্জাতিক যুব  দিবস উপলক্ষে দেওয়া বাণীতে অনিয়ম-বৈষম্যের বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়া, করোনা পরিস্থিতি মোকাবেলায় তরুণদের ভূমিকাসহ উদ্ভাবনী চিন্তার প্রশংসা করেন।মঙ্গলবার (১১ আগস্ট) আন্তর্জাতিক যুব দিবসে একই সঙ্গে এই প্রজন্মকে যেসব সংকটের মোকাবেলা করতে হচ্ছে তা তুলে ধরেন তিনি।

 

এই বছরের আন্তর্জাতিক যুব দিবসের প্রতিপাদ্য হলো ‘বৈশ্বিক কার্যক্রমে যুব সম্পৃক্ততা’। এই প্রতিপাদ্য আলোকপাত করে আন্তর্জাতিক যুব দিবসের বাণীতে জাতিসংঘ মহাসচিব বলেন, এই বছরের যুব দিবসটি এমন সময়ে এসেছে যখন যুবকদের জীবনযাত্রা এবং আকাঙ্খাগুলো কোভিড-১৯ বৈশ্বিক মহামারীর কারনে সাধারণ নিয়মে চলছে না । কেউ কেউ প্রাণ হারিয়েছেন এবং অনেকে পরিবারের সদস্য এবং অন্যান্য প্রিয়জনদের প্রাণ হারাতে দেখেছেন।

এই প্রজন্মের প্রশংসা করে এন্তোনিও গুতেরেস বলেন, এই প্রজন্ম যথেষ্ট স্থিতিশীল, উপায়জ্ঞ এবং কর্মমুখীও বটে। তারা সেই যুব সমাজ যারা জলবায়ু বিষয়ক কর্মের দাবিতে সোচ্চার। তারা বর্ণবাদের বিরুদ্ধে এবং লিঙ্গ সমতার জন্য আন্দোলন করছেন এবং তারাই একটি অধিকতর টেকসই বিশ্বের রক্ষক।

 

তরুণদের সম্ভাবনায় অবদান রাখতে বিশ্ব নেতাদের প্রতি আহবান জানিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, এই প্রজন্মের সম্ভাবনার পূর্ণ ব্যবহারের জন্য তরুণদের অন্তর্ভুক্তি, অংশগ্রহণ, সংগঠন এবং উদ্যোগগুলোতে অনেক বেশি বিনিয়োগ করা প্রয়োজন। যুবকদের সুরক্ষা, মর্যাদাবোধ এবং সুন্দর জীবন উপভোগ করার সুযোগ প্রদান এবং তাদের দুর্দান্ত সম্ভাবনার পরিপূর্ণতায় অবদান রাখার জন্য আমি বিশ্বজুড়ে সকল নেতাদের এবং প্রাপ্তবয়স্কদের প্রতি আহবান জানাচ্ছি। ’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023