শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

অনূর্ধ্ব-১৯ দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০

স্পোর্টস ডেস্ক

জাতীয় অনূর্ধ্ব-১৯ দলের প্রাথমিক স্কোয়াডে মোট ৪৫ জনের ক্রিকেট দল ঘোষণা করেছে বিসিবি। বিশ্বকাপ শিরোপা ধরে রাখার উদ্দেশ্যকে সামনে রেখেই প্রস্তুত করা হয়েছে বিসিবির জাতীয় দল ।

 

 

প্রত্যেক ক্রিকেটারকে নিয়ে বিকেএসপিতে ৪ সপ্তাহের আবাসিক ক্যাম্প করবে ক্রিকেট বোর্ড। আবাসিক ক্যাম্পে আসার আগে প্রত্যেক ক্রিকেটারকে করোনা টেস্টে উত্তীর্ণ হতে হবে। আর সে লক্ষ্যে ৪৫ সদস্যের স্কোয়াডকে মোট ৩ গ্রুপে ভাগ করেছে বিসিবি। প্রতি গ্রুপের ১৫ সদস্য করে ১৫ আগস্ট থেকে ১৯ আগস্টের মধ্যে সবার করোনা টেস্ট করা হবে। এরপর করোনায় নেগেটিভ আসা ক্রিকেটারদের নিয়ে ২৩ আগস্ট থেকে শুরু হবে মূল ক্যাম্প।

 

গতবারের মতো এবারও অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্পে আছেন প্রান্তিক নওরোজ নাবিল। একমাত্র তিনিই বিশ্বকাপজয়ী দলের সদস্য হিসেবে দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে ছিলেন। নাবিলসহ বিকেএসপি থেকে এই স্কোয়াডে আছেন সবচেয়ে বেশি ১২ জন। এরপর রংপুর বিভাগ থেকে ৮ জন, ঢাকা মেট্রো থেকে আছেন ৭ জন।

 

চট্টগ্রাম বিভাগ থেকে ৬ জনের সঙ্গে রাজশাহী বিভাগ থেকে সুযোগ পেয়েছেন ৪ জন ক্রিকেটার। খুলনা থেকে ৩ জনের সঙ্গে সিলেট ও বরিশাল বিভাগ থেকে আছেন ২ জন করে ক্রিকেটার, ঢাকা দক্ষিণ থেকে আছেন ১ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023