শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর, খুলছে বান্দরবান

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০

মুক্তজমিন ডেস্ক

করোনা ভাইরাসের প্রভাবে দীর্ঘ পাঁচ মাস পর খুলতে যাচ্ছে সম্ভাবনাময় বান্দরবানের পর্যটন শিল্প খাত। আগামী সোমবার (১৭ আগস্ট) থেকে বান্দরবানের সবগুলো দর্শনীয় পর্যটন স্পট এবং আবাসিক হোটেল মোটেল, রিসোর্ট, গেস্টহাউজ খুলে দেয়ার ঘোষণা দিয়েছে প্রশাসন।

হোটেল-মোটেল খুলে দেয়ায় খুশি পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। পর্যটন খুলে দেয়ার আগাম সংবাদে হোটেল মোটেলে কর্মব্যস্ত হয়ে পড়েছেন ব্যবসায়ীরা।

 

জেলার পর্যটন ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, জেলা শহর ও উপজেলাগুলোতে প্রায় ৬০টি আবাসিক হোটেল-মোটেলে পর্যটন মৌসুমে দৈনিক পাঁচ হাজারের বেশি পর্যটক আসেন। কিন্তু মার্চের মাঝামাঝি থেকে পর্যটন কেন্দ্র ও হোটেল মোটেল বন্ধ থাকায় পর্যটকের আগমন বন্ধ হয়ে যায়। যার কারণে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হন ব্যবসায়ীরা। কর্মহীন হয়ে পড়েন অনেকে।

 

বান্দরবান আবাসিক হোটেল-মোটেল রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, প্রায় পাঁচ মাস হোটেল-মোটেল ও পর্যটন কেন্দ্র বন্ধ থাকায় কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। পর্যটন খুলে দেয়ার সংবাদে স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মাঝে।

 

বার্মিজ মার্কেটের ঐতিহ্যবাহী পোষাক ব্যবসায়ী দিপীকা তঞ্চঙ্গ্যা বলেন, বার্মিজ মার্কেটগুলো খুললেও পর্যটক না থাকায় কয়েকটি মার্কেটের শতাধিক দোকানে কোনো বেচা-কেনা নেই। পর্যটকের আগমন হলে বাড়বে বেচা-বিক্রি। পর্যটন শিল্পের দুয়ার খুললে জমে উঠবে ব্যবসা বাণিজ্য এই প্রত্যাশায় আছি।

 

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন জানান, ১৭ আগস্ট থেকে বান্দরবানের পর্যটনকেন্দ্রগুলো খুলে দেয়া হবে। তবে স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে কড়া নজর থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023