শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

হিলিতে পেঁয়াজের কেজি ১৪ টাকা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০

দিনাজপুর প্রতিনিধি

হিলি স্থলবন্দরের আড়ৎও খুচরা বাজারে কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে কেজিতে ৫ থেকে ৭ টাকা কমে প্রতিকেজি পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ১৪ থেকে ১৫ টাকা । যে পেঁয়াজ গুলো ঈদের আগে বিক্রি হয়েছে কেজি প্রতি ২২ থেকে ২৫ টাকা।

 

 

হিলি স্থলবন্দরের কয়েকজন আমদানিকারক জানান, বন্দরে আমদানিকৃত পেঁয়াজ গুলো ভারতের নাসিক,পাটনা,ভ্যালুরসহ বিভিন্ন প্রদেশ থেকে আসে। আর হিলি বন্দর আসতে সময় লাগে ৫ থেকে ৭ দিন। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বন্যার কারণে ক্রেতা সংকট থাকায় অতিরিক্ত গরমে পেঁয়াজের গুনগত মান নষ্টের আশঙ্কায় কম দামে বিক্রি করতে হচ্ছে।

 

বগুড়া থেকে পেঁয়াজ কিনতে আসা কয়েকজন পাইকার জানান, ঈদের আগে পেঁয়াজের দাম অনেকটা বেশি ছিলো। তবে এখন হিলি বাজারে পেঁয়াজের দাম আগের থেকে কমেছে। আগে যে পেঁয়াজ গুলো কিনেছি ২২ থেকে ২৫ টাকা সেই পেঁয়াজ এখন কিনছি ১৪ থেকে ১৫ টাকা।কম দামে কিনে বাজারে গিয়ে কম দামে বিক্রি করতে পারবো।

 

এদিকে খুচরা ক্রেতারা জানান,পেঁয়াজের দাম কমায় কিছুটা স্বস্তিতে ফিরেছে তাদের মাঝে। এরকম কম দাম থাকলে আমাদের জন্য ভালো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023