শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় নতুন করে করোনায় আক্রান্ত ৬৬: মৃত্যু ২

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১০ আগস্ট, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া ২২৯জনের নমুনা পরীক্ষায় ৬৬জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতির প্রমাণ মিলেছে। সোমবার সকালে জেলা স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। নতুন আক্রান্তদের মধ্যে পুরুষ ৪১জন, ২২জন নারী এবং বাদবাকি ৩জন শিশু।

 

বগুড়ার সর্বশেষ করোনা পরিস্থিতি নিয়ে সকাল ১১টার ওই ব্রিফিংয়ে অংশ নেন বগুড়া সিভিল সার্জন অফিসের  ডা. ফারজানুল ইসলাম নির্ঝর। তিনি ৯আগস্ট, শুক্রবারে ২২৯ নমুনা পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করেন।

 

ওই ব্রিফিংয়ে জানানো হয়, নতুন করে ৬৬জন সহ জেলায় এ পর্যন্ত ৫হাজার ৩৮৬জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে সর্বশেষ ২৪ ঘণ্টায় ৫৪জন সুস্থ হয়েছেন। এ নিয়ে ৯ আগস্ট পর্যন্ত মোট ৩ হাজার ৯৮৬জন করোনাকে জয় করেছেন। তবে করোনায় আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হওয়ায় মোট মারা গেলেন এ পর্যন্ত ১১৯জন।

 

ডা. ফারজানুল ইসলাম জানান, জেলায় সরকারি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে (শজিমেক) ও বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের (টিএমসি) পিসিআর ল্যাবে রোববার মোট ২২৯জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে শজিমেকে পরীক্ষা করা ১৮৮টি নমুনার মধ্যে ৪৪টি পজিটিভ  এবং টিএমসির পিসিআর ল্যাবে ৪১টি নমুনায় পজিটিভ আসে আরও ২২জনের।

 

৬৬জনের উপজেলাওয়ারী তথ্যে সদর ৪২জন, শেরপুর ১২জন, কাহালু ৩জন, শাজাহানপুর ২জন, সারিয়াকান্দি ২জন, সোনাতলা ২জন, নন্দীগ্রাম, আদমদীঘি ও গাবতলীতে একজন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

 

নতুন আক্রান্ত ৬৬বয়সভিত্তিক বিশ্লেষণে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে সর্বাধিক ২২জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২০জন,  ২০জনের বয়স ৫১ থেকে ৭০ বছরের মধ্যে এবং বাদবাকি একজনের বয়স ৭০ বছরের উপরে।

 

ডা. ফারজানুল ইসলাম  বলেন, নতুন আক্রান্তদের আপাতত নিজ নিজ বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হবে। তবে এদের মধ্যে কারও অবস্থা জটিল মনে হলে তাদের  হাসপাতালে স্থানান্তর করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023