শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

ভারতে সেপটিক ট্যাংকে নেমে ৬ শ্রমিকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১০ আগস্ট, ২০২০

ডেস্ক রিপোর্ট

ভারতে সেপটিক ট্যাংকে নেমে বিষাক্ত গ্যাসে ৬ শ্রমিকের মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের দেওঘর জেলার দেবীপুর বাজারের কাছে।

 

 

নিহতরা হলেন- ব্রজেশ চন্দ্র বার্নওয়াল (৫০), মিথিলেশ চন্দ্র বার্নওয়াল (৪০), গোবিন্দ মাঝি (৫০), বাবলু মাঝি (৩০), লালু মাঝি (২৫) ও লিলু মুর্মুর।

 

ভারতীয় সংবাদমাধ্যম এই সময় তাদের এক প্রতিবেদনে জানায়, দেবীপুর বাজার এলাকার বাসিন্দা ব্রজেশ চন্দ্র বার্নওয়াল একটি সেপটিক ট্যাংক বানাচ্ছিলেন। সেই সেপটিক ট্যাংকের ভেতরে নেমে তাদের মৃত্যু হয়।

 

স্থানীয় বাসিন্দাদের সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, রোববার সকালে প্রথমে লিলু মুর্মু সেপটিক ট্যাংকের কভার খোলার জন্য নিচে যান। এরপর থেকেই তার কোনো সাড়াশব্দ মিলছিল না।

 

বেশ কিছুক্ষণ ধরে লিলুর খোঁজ না মেলায় ঠিকাদার গোবিন্দ মাঝি নির্মীয়মান ওই ট্যাংকের ভেতরে নামেন। কিছুক্ষণ পর তারও কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি।

 

পরিস্থিতি না বুঝে গোবিন্দর দুই ছেলে বাবলু ও লালু দুজনে একসঙ্গে ট্যাংকের ভেতরে নামলেও লাভের লাভ কিছু হয়নি। বরং তাদের দুজনেরও কোনো খোঁজ মিলছিল না।

 

এরপর ব্রজেশও অপেক্ষা করেন। কিন্তু ডাকাডাকি করেও কোনো লাভ না হওয়ায় তিনিও ভেতরে নামেন। কিন্তু তার পরিণতিও হয় বাকি চারজনের মতোই মর্মান্তিক। তারও মৃত্যু হয় সেখানেই। কিন্তু তা আন্দাজ না করেই ব্রজেশের ভাই মিথিলেশও দাদা ও বাকিদের খোঁজে ওই ট্যাংকের ভেতরে নামেন।

 

কিন্তু তিনিও আর ফেরেননি। পরপর ৬ জনের কোনোও খোঁজ না মেলায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে থানায় খবর দেয়া হলে পুলিশ এসে ৬ জনের মৃতদেহ উদ্ধার করে।

 

পুলিশ জানিয়েছে, সেপটিক ট্যাংকে কার্বন ডাইঅক্সাইড বা মনোক্সাইডের মতো মারাত্মক গ্যাস থেকেই শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়ে থাকতে পারে ওই ৬ জনের।

 

দেওঘরের ডেপুটি পুলিশ কমিশনার কমলেশ্বর প্রসাদ সিং জানান, ঘটনাস্থলে পৌঁছে ৬ জনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা প্রত্যেককেই মৃত বলে ঘোষণা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023